West Bengal Weather: নিম্নচাপের জের, সোমবার পর্যন্ত জারি অরেঞ্জ ওয়ার্নিং, বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরে
West Bengal Weather: রবিবারেও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। যা আগামী ২৪ ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপের রূপে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তারপর তা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সমগ্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অগ্রসর হবে। পরবর্তী তিন থেকে চার দিনে তা পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড-বিহার হয়ে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের ওপরে যাবে।
এদিকে মৌসুমী অক্ষরেখাটি সাতনা, রাঁচি হয়ে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে থাকা নিম্নচাপ এলাকা পর্যন্ত গিয়েছে। আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতা জারি করে বলা হয়েছে, নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে, যে কারণে ২০ অগাস্ট মঙ্গলবার পর্যন্ত তাঁরা যেন পশ্চিমবঙ্গ উপকূলে মাছ ধরতে না যান।

রবিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিনের আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস নেই। তবে সোমবার সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে সবকটি জেলাতেই।
রবিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিনের জন্য আপাতত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোনও কোনও জায়গায়। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে এই চার জেলার জন্য। ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাটগুলিতে। তবে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
সোমবারের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় জন্য। বাকি সবকটি জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কতার কথা বলা হয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। ওই দিন পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। শনিবার এই তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২৯.৮ মিলিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৭.৯)
দমদম (২৬.৩)
মেদিনীপুর (২৭.৩)
দিঘা (২৬.৩)
কৃষ্ণনগর (২৫.৬)
বাঁকুড়া (২৬.৪)
শ্রীনিকেতন (২৪.৬)
বহরমপুর (২৬)
বর্ধমান (২৬)
পানাগড় (২৭.৮)
আসানসোল (২৬.৯)
পুরুলিয়া (২৪.১)
মালদহ (২৮.৭)
দার্জিলিং (১৬.৫)
কালিম্পং (২২.৮)
কোচবিহার (২৭.৬)












Click it and Unblock the Notifications