West Bengal Weather: ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা রয়েছে হিমালয়ের পাদদেশে। যা সরতে চলেছে দক্ষিণের দিকে। এই দুয়ের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বুধবার সকালে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে এদিন পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বুধবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা ছিল মঙ্গলবারেও।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৭১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২২. মিলি।












Click it and Unblock the Notifications