West Bengal Weather: সারা রাত বৃষ্টি, জলমগ্ন বহু জায়গা, একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: সারা রাত বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। রাতে বিভিন্ন সময়ে আবহাওয়া দফতরের তরফে বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয় কলকাতা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি, হাওড়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, জেলায়। এদিকে সারা রাত ধরে বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বহু জায়গা।
আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। যা মঙ্গলবারের মধ্যে গাঙ্গেয় পশ্চিম পার করে ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তর ওড়িশার ওপরে চলে যাবে। এছাড়াও পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ওপরে ২৯ অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে।

মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন আপাতত উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের তেমন কোনও পূর্বাভাস নেই। শুধু মঙ্গলবার নয়, বুধবারের জন্যও তেমন কোনও পূর্বাভাস নেই।
মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। তবে আপাতত বুধবারের জন্য তেমন কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কয়েক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। সোমবার এই তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৫৮ মিলিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৫.৫)
দমদম (২৬)
মেদিনীপুর (২৬)
দিঘা (২৬.৭)
কৃষ্ণনগর (২৪.৬)
বাঁকুড়া (২৪.৫)
শ্রীনিকেতন (২৩.৮)
বহরমপুর (২৬ )
বর্ধমান (২৪)
পানাগড় (২৭.৫)
আসানসোল (২৫.৬)
পুরুলিয়া
মালদহ (২৭.৪)
দার্জিলিং (১৭.১)
কোচবিহার (২৭.৩)
কালিম্পং (২২.৬)












Click it and Unblock the Notifications