Bengal Teacher Recruitment: নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, শিক্ষক নিয়োগে না সুপ্রিম কোর্টের
West Bengal Teacher Recruitment 2023: প্রাথমিক নিয়োগে বড় ধাক্কা! চলতি নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে নতুন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকে কোনও শিক্ষক নিয়োগ করতে পারবে না।
আজ শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে ডিভিশন বেঞ্চে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। যা নিঃসন্দেহে শিক্ষক নিয়োগে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষা পর্ষদ ১২ হাজার চাকরি প্রার্থীকে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। সেই মতো কাজ শুরু হয়েছে। এই নির্দেশ নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা হলেও থমকে গেল বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, যে সব চাকরিপ্রার্থী ডিএলএড-এর প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁদেরকেও নিয়োগ প্রক্রিয়ায় নিতে হবে।
গত বছর একটি মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এহেন নির্দেশ দিয়েছিলেন।
যদিও এই নির্দেশের পরিপ্রেক্ষিতে বেশ কিছু চাকরিপ্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ডিএলএড পরীক্ষা দেরিতে হওয়ার কারনে যথা সময়ে নিয়োগ প্রক্রিয়াতে অংশ নেওয়া যাচ্ছে না। দীর্ঘ শুনানি শেষে আদালত যুগান্তকারী একটি নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
যেখানে স্পষ্ট বলা হয়েছে ডিএলএড পরীক্ষার অন্তিম বর্ষের পড়ুয়াদেরও নিয়োগ প্রক্রিয়াতে রাখতে হবে। এই অবস্থায় ডিভিশন বেঞ্চে ফের মামলা হয়। বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত মামলা হয় আরেকটি। যেখানে দীর্ঘ শুনানি শেষে ডিএলএড পরীক্ষায় যারা পাশ করেছেন তাঁরাই শুধুমাত্র নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে বলে নির্দেশে জানায় কলকাতা হাইকোর্ট।
আর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পড়ুয়াদের একাংশ। মামলার শুনানি হয় বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে চলতি নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
ফলে নতুন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকে কোনও শিক্ষক নিয়োগ করতে পারবে না। বলে রাখা প্রয়োজন, পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। এই মাসেই ইন্টারভিউ প্রক্রিয়াও শেষ হয়েছে। আর এর মধ্যেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ বড় ধাক্কাই।












Click it and Unblock the Notifications