Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'অন্য কাজ'-এর জন্য উন্নয়নের কাজ যেন থেমে না থাকে, এসআইআর আবহে জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ শুরু হওয়ার পর থেকেই রাজ্য প্রশাসনের উপর কাজের চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে উন্নয়নমূলক কাজ যেন কোনওভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে দিন কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

শনিবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে তিনি এই বার্তা দেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, যদিও মুখ্যসচিব সরাসরি 'এসআইআর’ শব্দটি ব্যবহার করেননি, তবে তাঁর বক্তব্য থেকে এটা স্পষ্ট যে, অন্য কোনও কাজের অজুহাতে সরকারি প্রকল্পের কাজ দেরিতে এগোলে তা মেনে নেওয়া হবে না। উপস্থিত আধিকারিকরা বুঝে নেন, এই নির্দেশ মূলত এসআইআর কাজের অতিরিক্ত চাপকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে।

প্রশাসনের একটি সূত্রের দাবি অনুযায়ী, মুখ্যসচিব স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে 'আমার পাড়া, আমার সমাধান’ কর্মসূচিতে উত্থাপিত জনদাবিগুলি দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং অগ্রগতির রিপোর্ট নবান্নে পাঠাতে হবে।

একই সঙ্গে রাজ্যের ১৫টি জনহিতকর দফতরের বিভিন্ন প্রকল্পের কাজ যেন কোনওভাবে আটকে না থাকে, সেদিকেও কঠোর নজর রাখতে বলা হয়েছে। বিশেষ করে 'বাংলার বাড়ি’, 'জলস্বপ্ন’, 'পথশ্রী’ এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণপ্রদান সহ বিভিন্ন প্রকল্পের ওপর গুরুত্ব দিতে বলেছেন মুখ্যসচিব।

গ্রামীণ সড়ক প্রকল্প কোথাও আটকে আছে কিনা এবং সুবিধাভোগীর তালিকা সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কিনা, তাও খতিয়ে দেখতে বলা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই প্রশাসনিক নির্দেশের পিছনে একটি রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর-এর কারণে সরকারি পরিষেবা বা উন্নয়ন যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

অন্যদিকে, রাজ্যে এসআইআর চলাকালীন বিএলও এবং সাধারণ মানুষের মৃত্যু নিয়ে ইতোমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূলের দাবি, এসআইআর আতঙ্কেই এই ঘটনাগুলি ঘটছে এবং এর দায় নির্বাচন কমিশনের।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠানোর পরই মুখ্যসচিবের এই জরুরি বৈঠককে প্রশাসনিক মহলে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+