সেরা পাঁচে সেন্ট জেভিয়ার্স! দেশ-সেরা ১০০ কলেজের তালিকায় বাংলার ৮

বাংলার মধ্যে সেরা কলেজ হয়েছে সেন্ট জেভিয়ার্স। দেশের মধ্যে পঞ্চম স্থানলাভ করে কলকাতা তথা বাংলাকে গর্বিত করেছে। ১০০ দেশ-সেরা কলেজের তালিকায় বাংলার মাত্র ৮টি কলেজ এসেছে ব়্যাঙ্কিংয়ে। রহড়া রামকৃষ্ণ মিশন যখন বড় লাফ দিয়েছে হতাশ করেছে বেলুড়।

দেশের সেরা ১০০ কলেজের তালিকায় পশ্চিমবঙ্গের কলেজের সংখ্যা বেড়েছে। সেদিক দিয়ে এই ফলাফল বাংলার শিক্ষাক্ষেত্রে আশাব্যাঞ্জক। গতবার বাংলারয় সাতটি কলেজ ছিল সেরা ১০০-তে। এবার সেখানে একটি কলেজ বেড়েছে। সেরা ১০০-য় ঠাঁই করে নিয়েছে বাংলার ৮টি কলেজ।

image of student

দেশের সেরা কলেজের তালিকায় উত্থান হয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজ উঠে এসেছে পঞ্চম স্থানে। বিরাট লাফ দিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে রহড়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ। তবে হতাশ করেছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির।

২০২২ সালে নবম স্থানে ছিল বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। এবার তা নেমে গিয়েছে পঞ্চদশ স্থানে। সোমবার ইন্ডিয়া ব়্যাঙ্কিং ২০২৩-এ প্রকাশিত দেশের সেরা ১০০ কলেজের তালিকা প্রকাশি হয়েছে। প্রথম তিনটি স্থানে কোনো পরিবর্তন হয়নি। প্রথম তিনে রয়েছে মিরান্ডা কলেজ, হিন্দু কলেজ ও প্রেসিডেন্সি কলেজ।

লায়লা কলেজকে নামিয়ে চতুর্থস্থানে উঠে এসেছে পিএসজিআর কৃষ্ণাম্মাল কলেজ ফর উইমেনস। তারপরেই আছে সেন্ট জেভিয়ার্স কলেজ। এবার সেন্ট জেভিয়ার্স স্কোর বাড়িয়ে ৬৯.৫৪ থেকে ৭০.৮-এ পৌঁছে গিয়েছে। প্রথন দশে স্থান করে নিয়েছে রহড়া রামকৃষ্ণ মিশন।

২০২২ সালে রহড়া রামকৃষ্ণ মিশন ১৩ নম্বর স্থানে ছিল, তা উঠে এসেছে আট নম্বরে। পক্ষান্তরে ৯ নম্বর থেকে বেলুড় রামকৃষ্ণ মিশন পিছিয়ে গিয়েছে ১৫ নম্বরে। গতবার স্কোর ছিল ৬৯.২৪। এবার তা কমে হয়েছে ৬৭.৩৮। বেলুড় রামকৃষ্ণ মিশন ২০২১ সালে পঞ্চম স্থানে ছিল। সেই বিচারে মহাপতন হয়েছে বলা চলে।

রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর অবশ্য নিজের জায়গা ধরে রাখতে সফল হয়েছে। নরেন্দ্রপুর রয়েছে ১৯তম স্থানে। তবে স্কোর কমেছে নরেন্দ্রপুরের। ৬৫.১৭ থেকে ৬৫.০৫ হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্কোর। সার্বিকভাবে দেশের সেরা ২০টি কলেজের মধ্যে তিনটি রামকৃষ্ণ মিশন রয়েছে।

দেশের সেরা ১০টি কলেজের মধ্যে প্রথম পাঁচটি উপরেই উল্লেখ করা হয়েছে। বাকি পাঁচটি স্থানে রয়েছে যথাক্রমে নয়াদিল্লির আত্মারাম সনাতন ধর্ম কলেজ, চেন্নাইয়ের লয়লা কলেজ, কলকাতার রহড়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, দিল্লির কিরোরি মাল কলেজ ও লেডি শ্রীরাম কলেজ ফর উইমেনস।

দেশের সেরা ১০০ কলেজের মধ্যে স্থান পাওয়া পশ্চিমবঙ্গের কলেজগুলির মধ্যে রয়েছে সেন্ট জেভিয়ার্স(৫), রহড়া রামকৃষ্ণ মিশন(৮), বেলুড় রামকৃষ্ণ মিশন(১৫), নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (১৯), মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান উইমেনস কলেজ(৬৪), মেদিনীপুর কলেজ(৭৩), কলকাতার বেথুন কলেজ(৭৮) ও কলকাতার স্কটিশচার্চ কলেজ(১০০)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+