নোটিশ এড়াতেই 'মজদূর ভবনে' ঢুকল মমতার পুলিশ! বাড়িতেই অর্জুনকে জেরা, পৌঁছে গেলেন শুভেন্দু
Bhatpara bomb-shooting case: অর্জুন সিংয়ের (Arjun Sing) বাড়িতে পুলিশ! ভাটপাড়ার বোমা-গুলি কাণ্ডের পুলিশের তরফে দুটি পরপর নোটিশ দেওয়া হয়। কিন্তু সেই নোটিশ এড়ানোয় সরাসরি বারাকপুরের প্রাক্তন সাংসদের বাড়িতে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। যা খবর, বিকেল পাঁচটার পর ভাটপাড়া থানার উচ্চপদস্থ আধিকারিকরা বিজেপি নেতার বাড়ি 'মজদুর ভবনে' পৌঁছে যান। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।
যা নিয়ে বিজেপির তরফে তীব্র আক্রমণ করা হয়েছে। শুধু তাই নয়, পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে। প্রতিহিংসা করতেই অর্জুন সিংকে হেনস্তা করা হচ্ছে বলে দাবি বঙ্গ বিজেপির। অন্যদিকে ঘটনার (Bhatpara bomb-shooting case) খবর পেয়েই অর্জুন সিংয়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী।

বলে রাখা প্রয়োজন, বুধবার রাতে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। একের পর এক বোমাবাজির ঘটনা ঘটে অর্জুন সিংয়ের বাড়ির সামনে। স্থানীয় এক শ্রমিককে মারধরকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। আর তাতে একজন যুবক গুলিবিদ্ধ হন। বর্তমানে সে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় নাম জড়ায় অর্জুন সিংয়ের। তাঁর নেতৃত্বেই এই ঘটনা বলে দাবি।
এমনকী বিজেপি নেতা নিজে গুলি চালিয়েছেন বলেও অভিযোগ ওঠে। এই বিষয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে শাসকদলের তরফে তীব্র বিক্ষোভ দেখানো হয়। স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম বারাকপুরের প্রাক্তন সাংসদকে গ্রেফতারের দাবি জানান। আর তা না হলে আগামদিনে বৃহত আন্দোলনের হুমকি দেওয়া হয়। আর এরপরেই দেখা যায় পুলিশের তৎপরতা। রাতারাতি এই ঘটনায় অর্জুন সিংকে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়।
এমনকি তাতে সাড়া না দেওয়ায় দুপুরের পর ফের একবার তাঁকে নোটিশ দেওয়া হয়। যেখানে দুপুর ২টোয় থানায় হাজির হওয়ার কথা বলা হয়েছিল। তবে অর্জুন তা এড়িয়ে যান। জানান, রাজনৈতিক কাজে ব্যস্ত আছি। পরে যাব। এরপরই বিকেল পাঁচটা নাগাদ অর্জুনের বাড়িতে হাজির হয় বিশাল পুলিশবাহিনী।
পুলিশর দাবি, ঘটনার সময়ের একটি সিসিটিভি হাতে এসেছে। যেখানে তাৎপর্যপূর্ণ ভাবে বারাকপুরের দুবারের সাংসদকে দেখা যাচ্ছে ঘটনাস্থলে। ঘটনার সময় কি করছিলেন? সে বিষয়ে জানতেই এদিন পুলিশ আধিকারিকরা মজদুর ভবনে হাজিরা দেন বলে খবর।
অন্যদিকে রাতেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয়েছে ব়্যাফও। দফায় দফায় টহল দিচ্ছে পুলিশ। এলাকায় তাজা বোমা ও কার্তুজের খোলও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications