West Bengal Panchayat Election 2023: কোনও বুথেই থাকছে না কেন্দ্রীয় বাহিনী! কমিশনের নোটিশে উল্লেখ

West Bengal Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের কোনও বুথেই থাকছে না কেন্দ্রীয় বাহিনী। এমনটাই উল্লেখ রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে। যদিও কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন, এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাহলে কীভাবে এই বিজ্ঞপ্তি? তা নিয়ে প্রশ্ন উঠছে।

আগামী ৮ তারিখ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনের ( West Bengal Panchayat Election) দিন ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোটের দাবিতে সরব বিরোধীরা। এমনকি কলকাতা হাইকোর্টও বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে।

কোনও বুথেই থাকছে না কেন্দ্রীয় বাহিনী!

২০১৩ সালের বেশি ফোর্স এবার আনতে হবে বলেও নির্দেশ জানায় কলকাতা হাইকোর্ট। সেই মতো ৮২২ কোম্পানি বাহিনী চায় কমিশন। যদিও সেই বাহিনী পাওয়া নিয়ে জটিলতা রয়েছে। আর এর মধ্যেই কমিশনের বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কমিশনের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় বাহিনী থাকার কোনও উল্লেখ নেই।

শুধুমাত্র টহলদারি, নাকা চেকিং এবং মানুষের আস্থা অর্জনের জন্যে বাহিনীকে ব্যবহার করা হবে বলে দাবি করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। পাশাপাশি সীমান্ত পাহাড়ার কাজ অর্থাৎ প্রতিবেশী রাজ্য এবং সীমান্ত পাহাড়ার দায়িত্বেও বাহিনীকে মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে।

এমনকি হঠাত যদি কোথাও রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে তাহলে দ্রুত বাহিনীকে পাঠানোর কথাও বলা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। কিন্তু একের পর এক হিংসার ঘটনার পরেও কেন বুথে কেন্দ্রীয় বাহিনী রাখা হবে না তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। যদিও নির্বাচন কমিশনারের দাবি, এই বিষয়ে এখনও পর্যন্ত নাকি কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি।

বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, ভোটের নামে প্রহসন চলছে। হাইকোর্টের নির্দেশকেও এখানে মানা হচ্ছে না। প্রয়োজনে ফের আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলছেন বিজেপি নেতা।

অন্যদিকে কমিশনের এহেন সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর দাবি, বাহিনীকে যদি বুথে না দেওয়া হয় তাহলে কীসের জন্যে নিয়ে আসা হয়েছে। বাংলা ঘুরে দেখাতে তাঁদের নিয়ে আসা হয়েছে? প্রশ্ন সাংসদের।

বলে রাখা প্রয়োজন, আজ শনিবার রাজ্য নির্বাচন কমিশনে জরুরি একটি বৈঠক ছিল। যেখানে রাজ্যের মুখ্যসচিব সহ প্রশাসনের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। সেই বৈঠকে নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+