১২ ফেব্রুয়ারি শনিবার রাজ্যের চারটি পুরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই চারটি পুরসভা হল- বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল। বিরোধীদের নানান অভাব-অভিযোগের মাঝে এই চারটি পুরসভায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভোট নিয়ে আদালতে মামলা হয়েছে। তবে সব শেষে এই চার পুরসভায় ভোটগ্রহণ হচ্ছে। এই সংক্রান্ত সমস্ত লাইভ আপডেট এবং খবর দেখে নিন এই পেজে।
Feb 12, 2022, 6:20 pm IST
বিকেল ৫ টে পর্যন্ত আসানসোলে ৭১.৯৮%, বিধাননগরে ৭১.৩২%, চন্দননগরে ৭১.০৬% এবং শিলিগুড়িতে ৭৩.০৫% ভোট পড়েছে
বিধাননগরের দশদ্রোণের ৫ নম্বর ওয়ার্ডে ইভিএম-এর সামনে তৃণমূলের কর্মী থাকার অভিযোগ সিপিএম প্রার্থীর
Feb 12, 2022, 12:17 pm IST
বিধাননগরের ৩০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সিপিএম-এর
READ MORE
1:13 AM, 12 Feb
চার পুরসভা ভোটের লাইভ আপডেটে আপনাদের স্বাগত।
1:13 AM, 12 Feb
এই চারটি পুরসভায় ভোটের নোটিফিকেশন হয় ২৮ ডিসেম্বর ২০২১। মনোনয়ন জমা দেওয়ার তারিখ ছিল ৩ জানুয়ারি ২০২২। ভোটগ্রহণ হচ্ছে ১২ ফেব্রুয়ারি এবং ফলাফল ঘোষিত হবে ১৫ ফেব্রুয়ারি ২০২২।
1:14 AM, 12 Feb
৪১ আসনের বিধাননগর পুরসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য চাই ২১ টি আসন। এখানে তৃণমূলের ৩৭ টি, বামেদের দুটি এবং কংগ্রেসের দুটি করে আসন ছিল। বিজেপি কোনও ওয়ার্ডে জয়লাভ করতে পারেনি।
1:16 AM, 12 Feb
৪৭ আসনের শিলিগুড়ি পুরসভায় ২০১৫ সালের নির্বাচনে বামেরা ২৩টি, তৃণমূল কংগ্রেস ১৭টি, কংগ্রেস ৪টি এবং বিজেপি দুটি আসনে জয়লাভ করেছিল।
1:16 AM, 12 Feb
চন্দননগরের ৩৩ টি আসনের মধ্যে তৃণমূল ২১ টি, সিপিএম সাতটি, কংগ্রেস তিনটি, ফরওয়ার্ড ব্লক একটি এবং বিজেপি একটি আসনে জয়লাভ করেছিল।
1:17 AM, 12 Feb
১০৬ টি আসনের আসানসোল পুরসভায় তৃণমূল ৭৬ টি, সিপিএম ১৪টি, বিজেপি ৮টি, কংগ্রেস তিনটি, ফরওয়ার্ড ব্লক ও নির্দল দুটি এবং সিপিআইয়ের দখলে একটি আসন ছিল।
7:04 AM, 12 Feb
উত্তেরজনা ছড়ানোর অভিযোগে আসানসোলে আটক বিজেপির ২ প্রার্থী
7:05 AM, 12 Feb
বিধাননগরের ১২ নম্বর ওয়ার্ডের ওকটি বুথে এজেন্ট বসানো নিয়ে সিপিএম-এর সঙ্গে গণ্ডগোল নির্দল প্রার্থীর এজেন্টের
7:06 AM, 12 Feb
বিধাননগরের ১২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ
7:10 AM, 12 Feb
বিধাননগরের ২৪ নম্বর ওয়ার্ডে দেশপ্রিয় বিদ্যামন্দিরের বুথে সিপিএম প্রার্থীকে হুমকি, এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ
7:10 AM, 12 Feb
বিধাননগরের বেশ কিছু জায়গায় পুলিশের দেখা না পাওয়ার অভিযোগ
7:17 AM, 12 Feb
বিধাননগর গর্ভমেন্ট হাইস্কুলের ভোটগ্রহণ শুরু আগের মুহূর্তের ছবি
Preparations underway for West Bengal Civic Polls, which will begin shortly. Visuals from Bidhannagar Govt High School, Kolkata pic.twitter.com/TBLwwoUzH7