Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LIVE রাজ্য পুরভোট ২০২২: বিকেল ৫ টা পর্যন্ত ভোটদানের হার ৭৭%! সোমবার বাংলা বনধের ডাক বিজেপির

বাংলায় ১০৮ টি পুরসভায় ভোটগ্রহণ চলবে রবিবার। ভোট পরিচালনার দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ। এদিনের ভোট যাতে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে হয় সেজন্য তৎপর রাজ্য নির্বাচন কমিশন। ভোট পরিচালনার জন্য রাজ্যের দশজন আইএএস আধিকারিককে বিশেষ বরিষ্ঠ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। এছাড়াও বিশেষ পর্যবেক্ষক এবং প্রত্যেকটি পুরসভার জন্য একজন করে পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। এদিন সারাদিন কীভাবে ভোটগ্রহণ হয় সেদিকে সকলের নজর থাকবে। এই সংক্রান্ত সমস্ত লাইভ আপডেট জেনে নিন একনজরে।

LIVE রাজ্য পুরভোট ২০২২: বাংলা জুড়ে চলবে ভোটগ্রহণ

Feb 27, 2022, 5:53 pm IST

বিকেল ৫ টা পর্যন্ত ভোটদানের হার ৭৭%
Feb 27, 2022, 5:33 pm IST

বিজেপির ডাকা বনধ সমর্থনযোগ্য, ক্ষমতা থাকলে আমরাও ডাকতাম, বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী
Feb 27, 2022, 5:27 pm IST

পুরভোটে হিংসা, কারচুপি নিয়ে রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাসকে ডেকে পাঠালেন রাজ্যপাল
Feb 27, 2022, 5:23 pm IST

ভোটে সন্ত্রাস এবং আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে সোমবার রাজ্য জুড়ে বাংলা বনধের ডাক বিজেপির
Feb 27, 2022, 4:51 pm IST

মেদিনীপুরের ২১ নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ, ইভিএম ভাঙার চেষ্টা
Feb 27, 2022, 4:12 pm IST

নিউ ব্যারাকপুরে সিপিএম প্রার্থীকে মারধরের অভিযোগ
Feb 27, 2022, 4:03 pm IST

জঙ্গিপুরে বিজেপি, কংগ্রেস এসইউসির সঙ্গে সংঘর্ষ তৃণমূলের
Feb 27, 2022, 3:22 pm IST

হরিণঘাটায় বুথে ঢুকে ইভিএম ভাঙচুরের অভিযোগ
Feb 27, 2022, 3:12 pm IST

বিজেপির লালবাজার অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি
Feb 27, 2022, 3:07 pm IST

ভোট লুটের অভিযোগ করে বারাসতে জেলাশাসকের অফিসের মধ্যে গিয়ে বিক্ষোভ সিপিএম-এর
Feb 27, 2022, 2:50 pm IST

দক্ষিণ দমদম পুরসভার ৬ নং ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী তানিয়া ঘোষকে মারধরের অভিযোগ
Feb 27, 2022, 2:49 pm IST

জলপাইগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ৮০ নম্বর বুথ ফার্মাসি কলেজে ভোট গ্রহণ কেন্দ্রে ঢালাও ছাপ্পা ভোটের অভিযোগ করলেন ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থীর এজেন্ট সুদীপ রায়
Feb 27, 2022, 2:30 pm IST

উলুবেড়িয়ায় ২৩ নম্বর ওয়ার্ডের ২৩৯,২৪০,২৪১, নম্বর বুথে বাম প্রার্থী রেহানা সুলতানের স্বামীকে মারধরের অভিযোগ
Feb 27, 2022, 2:30 pm IST

২৭ নং ওয়ার্ড, ২০৬ নং বুথ, উলুবেড়িয়ায় উত্তেজনা।রবিবার সকাল থেকেই চলছে ভোট।অভিযোগ, ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে, অভিযুক্ত তৃণমূল কংগ্রেস
Feb 27, 2022, 2:24 pm IST

শান্তিপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ৫৯ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ সিপিএম-এর
Feb 27, 2022, 2:02 pm IST

দুপুর ১ টা পর্যন্ত ভোটদানের হার ৫০%
Feb 27, 2022, 2:02 pm IST

ডালখোলায় তৃণমুূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগে ধুন্ধুমার, জাতীয় সড়ক অবরোধ কংগ্রেসের
Feb 27, 2022, 2:01 pm IST

পুলিশ বিজেপি কর্মীদের ভোট দিতে দিচ্ছে না, গ্রেফতার করছে অভিযোগ অর্জুন সিং-এর
Feb 27, 2022, 1:34 pm IST

বুথ জ্যামের অভিযোগে রণক্ষেত্র ধুলিয়ান, পরিস্থিতির সামাল দিকে পুলিশের কাঁদানে গ্যাস
Feb 27, 2022, 1:33 pm IST

ভাটপাড়ায় গ্রেফতার অর্জুন সিং-এর আত্মীয় সঞ্জয় সিং
Feb 27, 2022, 1:12 pm IST

তৃণমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগ করে আরামবাগে এসডিও অফিসের সামনে বিক্ষোভ বিজেপির
Feb 27, 2022, 1:02 pm IST

বহরমপুরে কৃষ্ণনাথ কলেজের সামনে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ
Feb 27, 2022, 12:53 pm IST

বহরমপুর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বুথ ১৪০, ১৪১ এবং ১৪২-এ ছাপ্পা ভোটের অভিযোগ
Feb 27, 2022, 12:50 pm IST

দুয়ারে প্রহার চলছে কোচবিহারের ১৮ নম্বর ওয়ার্ডে ভোট দিতে গিয়ে বললেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী
Feb 27, 2022, 12:09 pm IST

বারাসতের ১০ নম্বর ওয়ার্ডে বহিরাগতরা বুথ দখল করেছে বলে অভিযোগ সিপিএম প্রার্থীর
Feb 27, 2022, 12:07 pm IST

বাঁকুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ১৫৫ নম্বর বুধে ভোট দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার
Feb 27, 2022, 12:05 pm IST

বহরমপুরে তৃণমূলের বিক্ষোভের মুখে সাংসদ অধীর চৌধুরী
Feb 27, 2022, 12:00 pm IST

বুথের মধ্যে ছাপ্পা মারার অভিযোগে উত্তেজনা ছড়াল বসিরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে। পাশাপাশি বিজেপি প্রার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগে পুলিশের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সমর্থকরা
Feb 27, 2022, 12:00 pm IST

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর বিধানসভার ৩৩ নম্বর ওয়ার্ডে তালবাগিচা প্রাথমিক বিদ্যালয়ের স্কুলে বুথ জ্যাম করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়
Feb 27, 2022, 11:59 am IST

কোচবিহার পুরসভার ১৯ নং ওয়ার্ডে ভুয়ো এজেন্টকে আটক করল পুলিশ
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+