আয়ু সাত-আটদিন, চেনেন না আমাকে! অখিলের গ্রেফতারি চাইল বিজেপি, মন্ত্রীর বক্তব্যে নিন্দা তৃণমূলের
Akhil Giri: মহিলা ফরেস্ট অফিসারকে পেটানোর হুমকি রাজ্যের মন্ত্রী অখিল গিরির। শুধু তাই নয়, বেশিদিন তিনি এখানে থাকতে পারবেন না। মাত্র ৭ থেকে ১০ দিন আয়ু রয়েছে বলেও ওই সরকারি মহিলা আধিকারিককে হুঁশিয়ারি দিতে দেখা যায় মন্ত্রীকে।
আর এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিশেষ করে যেখানে দখলদারকে সরানোর কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। সেখানে বন আধিকারিককে এভাবে শাসিয়ে বিতর্কে মন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। কড়া সমালোচনা শুরু হয়েছে।

- Akhil Giri: কড়া নিন্দা সুজনের
ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, ভয়াবহ পরিস্থিতি বাংলায়। বুলডোজার দিয়ে মানুষ জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে। পর্যাপ্ত ব্যবস্থা না করে উচ্চেদ করা হচ্ছে। কিন্তু বেআইনি ভাবে জায়গা দখল করে রাখা তৃণমূলের অফিসে হাত পড়ছে না। সব কিছু বেহাল তবিয়ততে। এক্ষেত্রে হয়তো টাকার ভাগ সরাসরি কালীঘাট পাবে, অখিল গিরি পাবে কিছু পাবে না, আর সেই কারণে এমন হুমকি বলে তোপ সুজন চক্রবর্তীর। বাংলার মন্ত্রীরাই এখন বড় সমাজবিরোধী, কটাক্ষ করেছেন বাম নেতা ঘোষ।
- Akhil Giri: গ্রেফতারের দাবি বিজেপির
সরকারি আধিকারিক তো মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে গিয়েছিলেন। কিন্তু সর্বত্র তৃণমূল কংগ্রেস টাকা নিয়ে বসে আছে। এটা তো সবে শুরু! কটাক্ষ রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের পাশাপাশি অখিল গিরিকে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে বঙ্গ বিজেপির তরফে। মন্ত্রীর ভিডিও তুলে ধরে এই বিষয়ে কড়া ভাষায় বিজেপি আক্রমণ শানিয়েছে। পাশাপাশি মন্ত্রীকে জেলে দেওয়ার সাহস দেখাবেন কিনা তা নিয়েও প্রশ্ন বঙ্গ বিজেপির।
West Bengal Minister Akhil Giri threatens a lady Forest Officer because she was performing her duty to remove illegal encroachment in forest areas.
— BJP West Bengal (@BJP4Bengal) August 3, 2024
What did he say -
1. "সরকারি কর্মচারী, মাথা নিচু করে কথা বলবেন।" - You are a government employee, bow down your head (infront of… pic.twitter.com/CDrULP9Mli
- Akhil Giri: কী বলছেন তৃণমূল?
ঘটনা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন, কি ঘটনা ঘটেছে, ওই পরিস্থিতি কেন এমন বললেন তা অখিল গিরিই ভালোভাবে বলতে পারবেন। তবে রাজনৈতিক হস্তক্ষেপ থাকা উচিৎ নয়। প্রশাসনিক উচ্চস্তরে বিষয়টি দেখার কথা জানান তৃণমূল নেতা। অনযদিকে কুণাল ঘোষ ঘটনার তীব্র নিন্দা জানান।
বলেন, মন্ত্রীর চেয়ারে বসে সরকারি কোনও আধিকারিককে এভাবে বলা যায় না। তৃণমূল এই ঘটনার নিন্দা জানাচ্ছে। বন দফতরের বিষয়ে কোনও অভিযোগ থাকলে সতীর্থ বনমন্ত্রী বিরবাহা হাসদার সঙ্গে কথা বলতে পারতেন। দলীয় স্তরে বিষয়টি দেখা হচ্ছে বলে মন্তব্য তৃণমূল নেতার।
-
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড










Click it and Unblock the Notifications