Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Daily News Update: উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ৫ বাঙালি পর্যটকের মৃত্যু

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

 শীতের আমেজ

শীতের আমেজ

অবশেষে বৃষ্টি থেকে রেহাই মিলেছে। দেখা মিলেছে রোদের। রাজ্যবাসীর জন্য সুখবর, আজ অর্থাৎ শুক্রবার থেকেই শীতের আমেজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। রাতের দিকে তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকালেই কুয়াশায় মুড়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কমেছে দৃশ্যমানতা

ব্রিটেনে বাড়ছে করোনা

ব্রিটেনে বাড়ছে করোনা

করোনাভাইরাস অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় সাফল্য অর্জন করেছে ভারত। এই অতিমারীর বিরুদ্ধে টিকাকরণ অভিযানে গতকালই ১০০ কোটি ডোজ প্রদানের কৃতিত্ব অর্জন করেছে ভারত। এরইমধ্যে ব্রিটেনে ফের দাপট দেখাচ্ছে করোনাভাইরাস। সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা গত জুলাইয়ের পর প্রথমবার ৫০ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে যে, গত একদিনে দেশে করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছে ৫২,০০৯ জন।

গ্রেফতার মূল চক্রী

গ্রেফতার মূল চক্রী

কক্সবাজার থেকে গ্রেফতার বাংলাদেশে পুজো-মণ্ডপে হামলার ঘটনার মূল চক্রী ইকবাল হোসেন। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর। বৃহস্পতিবার ১২টা নাগাদ সুগন্ধা সৈকত থেকে পাকড়াও করা হয়েছে তাকে। সূত্রের খবর, ইকবালকে কুমিল্লায় পাঠানো হচ্ছে। তাকে জেরা করেই বাকি অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।

আত্মঘাতী ছাত্রী

আত্মঘাতী ছাত্রী

হুগলির কোন্নগরে উদ্ধার গবেষক ছাত্রীর ঝুলন্ত দেহ। প্রেমিক আত্মঘাতী হয়েছেন, এই খবর পেয়ে ছাত্রী আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। তাতে লেখা, "কিছুই না, সামান্য ঝগড়া হয়েছিল আমাদের। মরে যাচ্ছি, কারও কথা ভাবি না বলে না। ও যে বিনা কারণে চলে গেল তার জন্য। সবাই আমাকে দায়ী করবে। আমার ফ্যামিলিকে দায়ী করবে, তাই যাচ্ছি।"

বদলে গেল মোদীর টুইটার হ্যান্ডেলের ছবি

বদলে গেল মোদীর টুইটার হ্যান্ডেলের ছবি

দেশে ১০০কোটির করোনা টিকাকরণ হতেই বদলে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেলের ছবি।

দেশবাসীকে বার্তা মোদীর

দেশবাসীকে বার্তা মোদীর

দেশের ১০০কোটির টিকাকরণ নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশে ভাষণে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। দেশে উৎপাতিক করোনা টিকার জোরেই এই সাফল্য পেয়েছে ভারত। সেকারণে দেশের জিনিস ব্যবহারের উপরে জোর দিয়েছেন তিনি

মুম্বইয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড

মুম্বইয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড

মুম্বইয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ৬০ তলা বহুতলে আগুন। ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী

চেতলায় ঝুপড়িত আগুন

চেতলায় ঝুপড়িত আগুন

চেতলায় ঝুপড়িতে আগুন, আগুনে ঝলসে জখম ৪। আহতদের মধ্যে ২ শিশু।৪ জন আহতকেই নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম-এ।দুপুর ১.১৫ নাগাদ আগুন লাগে।ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন, এলাকায় চাঞ্চল্য

আক্রান্ত তৃণমূল কংগ্রেস

আক্রান্ত তৃণমূল কংগ্রেস

ত্রিপুরায় ফের আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেস। শুক্রবার ত্রিপুরার আমতালিতে জনসংযোগ কর্মসূচির সময় রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব-সহ তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলার অভিযোগ। ভাঙচুর করা হয়েছে সাংসদের গাড়ি। উঠেছে ব্যাগ ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগও। এই ঘটনার জন্য বিজেপির দিকেই অভিযোগ তুলেছে তৃণমূল। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।

৫ বাঙালি পর্যটকের মৃত্যু

৫ বাঙালি পর্যটকের মৃত্যু

উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু বাংলার ৫ জনের। উত্তরাখণ্ডের বাগেশ্বর কন্ট্রোল রুম থেকে বাংলার পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন,সাধন বসাক, তিনি ঠাকুরপুকুর জায়গীর রোডের বাসিন্দা। এছাড়াও বিকাশ মাকাল, সৌরভ দাস, সাবিয়ান দাসের দেহ উদ্ধার হয়েছে। তাঁদের পরিচয় জানা গিয়েছে। আরও এক জনের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। তাঁদের দেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। স্বাভাবিকভাবেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

দাঁইহাটে দিলীপের সামনে ধুন্ধুমার

দাঁইহাটে দিলীপের সামনে ধুন্ধুমার

বিজেপির বৈঠক ঘিরে তুমুল গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠল কাটোয়ার দাঁইহাটে। এই কোন্দল ঘিরে ভাঙচুর, মারামারি, ধুন্ধুমার কাণ্ড শুক্রবার সকালে। ঘটনার সময় ওই দলীয় কার্যালয়ের ভিতরেই বসে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষের এই ধরনের অভিজ্ঞতা আগেও হয়েছে। তবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রথমবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে কিছুটা হতবাকই হন। যদিও তাঁর বিশ্বাস, 'এরা বিজেপির কর্মী নয়। বিজেপির পতাকা নিয়ে কেউ বিজেপির কার্যালয়ে ভাঙচুর করতেই পারে না।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+