ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ হয়েছে কিনা নিশ্চিত হতে করা হবে জিন পরীক্ষা! একগুচ্ছ নির্দেশ রাজ্যের
গোটা দেশেই হু হু করে ছড়াচ্ছে ওমিক্রন। প্রতি মুহূর্তেই কার্যত আক্রান্তের সংখ্যাটা বদলে যাচ্ছে। এই অবস্থায় রীতিমত উদ্বেগ বাড়ছে। আর সেই উদ্বেগ থেকেই সোমবারই কেন্দ্রের তরফে সতর্ক করা হয়েছে। ওমিক্রন নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার
গোটা দেশেই হু হু করে ছড়াচ্ছে ওমিক্রন। প্রতি মুহূর্তেই কার্যত আক্রান্তের সংখ্যাটা বদলে যাচ্ছে। এই অবস্থায় রীতিমত উদ্বেগ বাড়ছে। আর সেই উদ্বেগ থেকেই সোমবারই কেন্দ্রের তরফে সতর্ক করা হয়েছে। ওমিক্রন নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আর এই অবস্থায় জরুরি বৈঠকে বসল স্বাস্থ্য দফতর।

বিশেষ করে ওমিক্রন ঠেকানোর জন্যে বেসরকারি হাসপাতালগুলি কতটা প্রস্তুত তা দেখতেই এই বৈঠক বলে জানা যায়। এছাড়াও এই বৈঠকের মাধ্যমে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব সঞ্জয় বনশাল ও স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর নেতৃত্বে এই বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে।
এই বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা হয়েছে। জানা গিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালকে নোডাল হাসপাতাল হিসাবে ব্যবহার করা হবে বলে ঠিক করা হয়েছে। এছাড়াও কীভাবে ওমিক্রন আক্রান্ত রোগীকে চিহ্নিত করা হবে এবং তাঁর চিকিৎসা করা হবে কোন পদ্ধতিতে সে বিষয়েও স্বাস্থ্য দফতরের তরফে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে বেসরকারি হাসপাতালগুলিকে তিনটি ওয়ার্ড খোলার কথা বলা হয়েছে। যেখানে একটি জায়গাতে সাধারণ করোনা আক্রান্ত রোগিরা থাকবেন, আরেক জায়গাতে ওমিক্রন আক্রান্ত এবং আরও একটিতে ওমিক্রন সন্দেহে যে সমস্ত রোগীদের ভর্তি করা হচ্ছে তাঁদের রাখার কথা বলা হয়েছে।
তবে রোগীদের ছাড়ার ক্ষেত্রেও সতর্ক হতে বলা হয়েছে হাসপাতালগুলিকে। নির্দেশ অনুযায়ী ওমিক্রনে আক্রান্ত রোগীর ৪৮ ঘণ্টার ব্যবধানে দু'বার নেগেটিভ রিপোর্ট আসতে হবে। তা হলেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন ওই রোগী। না হলে আইসোলেশনে থাকার কথা বলা হয়েছে।
ওমিক্রন গোষ্ঠী সংক্রমণ হয়েছে কিনা সে বিষয়টিও খেয়াল রাখার কথা বলা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোভিড পজিটিভ রোগী যাঁদের সিটি ভ্যালু ৩০-এর কম, তাঁদের জিন পরীক্ষা করা হবে। বিশেষ করে কলকাতা পুরসভা এলাকায় এই কাজ করা হবে। এছাড়াও রাজারহাট নিউটাউন এবং সল্টলেক এলাকাতে যারা করোনা আক্রান্ত হবেন তাঁদেরও নমুনা পরীক্ষা হবে। আর তা হবে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে।
অন্যদিকে সমস্ত করোনা নমুনা পরীক্ষা করা হয় এমন ল্যাবগুলিকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেন করোনা পিরিক্ষা করছেন, ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া রয়েছে কিনা, বিদেশ থেকে ফিরেছেন কিনা সমস্ত তথ্য সংগ্রহ করতে হবে বলে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ওমিক্রন রুখতে সমস্ত প্রস্তুতি রাজ্যের তরফে।
অন্যদিকে সোমবারই এক বৈঠকে বিধি নিষেধ আরও কড়া লাঘু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications