Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপির মুখে এক কথা, কেন্দ্রের রিপোর্ট অন্য! ভোটের মুখে তৃণমূলের হাতে নয়া অস্ত্র

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অমিত শাহের (amit shah) অভিযোগের জবাব দিতে হাতিয়ার এখন আরটিআই (rti) । এদিন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (bratya basu) জানিয়েছেন, গত অক্টোবরে অমিত শাহ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যা

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অমিত শাহের (amit shah) অভিযোগের জবাব দিতে হাতিয়ার এখন আরটিআই (rti) । এদিন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (bratya basu) জানিয়েছেন, গত অক্টোবরে অমিত শাহ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যা নিয়ে আরটিআই করা হয়। তাতে যা উত্তর পাওয়া গিয়েছে তাতে বলা যায় অমিত শাহ অভ্যন্তরীণ নিরাপত্ত নিয়ে কোনও তথ্য রাখেন না।

পুজোর আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অমিত শাহ

পুজোর আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অমিত শাহ

অক্টোবরের তৃতীয় সপ্তাহের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি অভিযোগ করে বলেছিলেন, বাংলার প্রত্যেক জেলায় শুধু বোমা তৈরির কারখানা তৈরি করা হয়েছে। রাজ্যে প্রতি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ করে তিনি বলেছিলেন, সামগ্রিক পরিস্থিতি খারাপ। বিরোধীদের যেভাবে হত্যা করা হচ্ছে অন্য কোথাও এমন ঘটনা ঘটে না বলেও মন্তব্য করেছিলেন তিনি।

সাকেত গোখলের আরটিআই

সাকেত গোখলের আরটিআই

এদিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, জনৈক সাকেত গোখলে আরটিআই করেছিলেন। সেখানে তিনটি প্রশ্ন করেছিলেন ওই ব্যক্তি। বাংলায় বোমা তৈরির কারখানার কি কোনও তালিকা আছে? এব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কি, স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু জানিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বোমা তৈরির কারখানা নিয়ে যে মন্তব্য করেছিলেন, তা সরকারি তথ্যের ভিত্তিতে করেছিলেন কিনা।
ব্রাত্য বসু জানিয়েছেন, এই ব্যক্তির করা প্রথম আরটিআই-এ প্রথমে সাড়া দেওয়া হয়নি। পরে স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক নাকি বলেছেন, তাঁদের কাছে নির্দেশ এই ধরনের কোনও উত্তর যেন না দেওয়া হয়। এব্যাপারে ব্রাত্য বসু বিশেষ বিশেষ সংবাদ মাধ্যমকেই দায়ী করেছেন। কেননা এব্যাপারে তারা অমিত শাহকে পাল্টা প্রশ্ন করেনি।

ব্রাত্যর দাবি অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রকের উত্তর

ব্রাত্যর দাবি অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রকের উত্তর

ব্রাত্য বসু জানিয়েছেন, আরটিআই-এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। ওই ব্যক্তি ফের স্বরাষ্ট্রমন্ত্রকে জিজ্ঞাসা করেন, ওই বোমা তৈরির কারখানার কথা কি পশ্চিমবঙ্গ পুলিশকে জানানো হয়েছে, তার উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নাকি জানিয়েছে, তারা তা করেনি কেননা, বাংলায় এইধরনের বোমা তৈরির কারখানার কোনও অস্তিত্ব নেই।

অমিত শাহকে নিশানা ব্রাত্যর

অমিত শাহকে নিশানা ব্রাত্যর

এদিন ব্রাত্য বসু বলেন, বিষয়টি চমকে যাওয়ার মতো বিষয়। কেননা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য, বাংলার নামে কুৎসিত অপবাদ দিচ্ছেন। একটি বিশেষ দৃষ্টিভঙ্গি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা অপমান করতে চেয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কে কিছু না জেনে বাংলা সম্পর্কে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। ব্রাত্য বসুর প্রশ্ন কীভাবে এই মন্ত্রীকে বিশ্বাস করা যায়?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+