করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কলকাতা! ১০ হাজার কম টেস্টে কমল পজিটিভিটি রেট
করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা অনেকটাই কমল রাজ্যে। শনিবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ১৯,০৬৪, রবিবার তা কমে হয়েছে ১৪৯৩৮। এদিন ৩৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থতার হার কমে হয়েছে ৯০.৪৯ শতাংশ। কলকাতায় এদিন আক্রান্ত হয়
করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা অনেকটাই কমল রাজ্যে। শনিবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ১৯,০৬৪, রবিবার তা কমে হয়েছে ১৪৯৩৮। এদিন ৩৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থতার হার কমে হয়েছে ৯০.৪৯ শতাংশ। কলকাতায় এদিন আক্রান্ত হয়েছেন ৩৮৯৩ জন। মৃত্যু হয়েছে ১২ জনের।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৪,৯৩৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৯৭ হাজার ৬৯৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০,০৮৮। এদিন মৃত্যু হয়েছে ৩৬ জনের। শনিবার সংখ্যাটা ছিল ৩৯ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৩২ (৯৮), কোচবিহারে ১২৮ (১৩৭) , দার্জিলিং ৫৯৭ (৪৭৬), কালিম্পং ৭৪ (৪৩) , জলপাইগুড়ি ৩০৭ (৩১৯), উত্তর দিনাজপুরে ২২১ (২৭৪), দক্ষিণ দিনাজপুরে ১৮২ (২৪৫), মালদহ ৫৮৬ (৭৫৩), মুর্শিদাবাদ ২০৬ (৪৪৬), নদিয়া ৫৩৬ (৭৩৯), বীরভূম ৭৭৬ (৮০০), পুরুলিয়া ১৫৫ (১৯৮), বাঁকুড়ায় ২৭১(৩৬৯), ঝাড়গ্রাম ১৪৭ (১৯০), পশ্চিম মেদিনীপুর ৩৪৭ (৪৫৮), পূর্ব মেদিনীপুর ১৩৬ (২১৫), পূর্ব বর্ধমান ৫৯৬ (৭৬৩), পশ্চিম বর্ধমান ৬৩৫ (৮৫৭), হাওড়া ৬৮৪ (১০০৩), হুগলিতে ৭৪৫ (১০৭২), উত্তর ২৪ পরগনায় ২৫৬৫ (৩৪৯৬), দক্ষিণ ২৪ পরগনায় ১০২৯ (১২৮২) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ২৫৬৫), দুনম্বরে দক্ষিণ ২৪ পরগনা (১০২৯), তিন নম্বরে বীরভূম (৭৭৬)।

এদিন ১১ জেলায় মৃত্যুর খবর নেই
এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ২ এবং উত্তর দিনাজপুরে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কোনও মৃত্যু হয়নি এদিন। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। এছাড়াও হাওড়ায় ৪, বীরভূমে ৩, দক্ষিণ ২৪ পরগনায় ৩, পূর্ব বর্ধমানে ২, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম এবং হুগলিতে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে।

বিভিন্ন জেলায় অ্যাকটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি
আলিপুরদুয়ার (৯১), কোচবিহার (৮৬), দার্জিলিং (৪১৫), কালিম্পং (৫৭), জলপাইগুড়ি (২১৩), উত্তর দিনাজপুর (১৩৩), দক্ষিণ দিনাজপুর (১০৯), মালদহ (৩৫০), মুর্শিদাবাদ (১৬), নদিয়া (২৫২), বীরভূম (৪১৩), পুরুলিয়া (৪২), বাঁকুড়া (২২৮), ঝাড়গ্রাম (৭১), পশ্চিম মেদিনীপুর (১৫০), পূর্ব মেদিনীপুর (৩৯), পূর্ব বর্ধমান (২৭৮), পশ্চিম বর্ধমান (১৫৪), হাওড়া (২), হুগলি (২১৩), উত্তর ২৪ পরগনা (৬৬৬), দক্ষিণ ২৪ পরগনা (৪৩৭)য় অ্যাকটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

টেস্ট কমায় তুলনায় কমল অ্যাক্টিভ রোগী
এদিন সারা রাজ্যে পরীক্ষা হয়েছে ৫৩, ৮৭৬টি। আরটিপিসিআর এবং অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৫৮:৪২। পজিটিভিটি রেট ২৭.৭৩%। শনিবার পরীক্ষা হয়েছিল ৬৪, ৫৭২টি। পজিটিভিটি রেট ছিল ২৯.৫২%। শনিবার অ্যাকটিভ রোগী তালিকায় যুক্ত হয়েছিল ৯৮৯৩ জনের নাম। আর রবিবার যুক্ত হয়েছে ৪৯২৯ জনের নাম।












Click it and Unblock the Notifications