Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিপদের মুখে গণতন্ত্র, মানি পাওয়ার, মাসল, মাফিয়া পাওয়ারের বিরুদ্ধে লড়েছেন মানুষ! তোপ মমতার

বিপদের মুখে গণতন্ত্র, মানি পাওয়ার, মাসল পাওয়ারের বিরুদ্ধে লড়েছেন মানুষ! ২১ শের জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত বাঁধাকে জয় করে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে। সেজন্যে প্রথমে রাজ্যের মানুষকে ধন্য

বিপদের মুখে গণতন্ত্র। মানি পাওয়ার, মাসল পাওয়ারের, মাফিয়া পাওয়ারের বিরুদ্ধে লড়েছেন বাংলার মানুষ! ২১ শের জুলাইয়ের মঞ্চ থেকে ফের একবার বিজেপি সরকারকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে তাঁর দাবি, সমস্ত বাঁধাকে জয় করে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে।

মানি পাওয়ার, মাসল পাওয়ারের বিরুদ্ধে লড়েছেন মানুষ! তোপ মমতার

সেজন্যে প্রথমে রাজ্যের মানুষকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন ২১ শের জুলাইয়ের মঞ্চ থেকে ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে সরব হন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর দাবি, ভোটের পর কিছুই ঘটেনি। ভোট পরবর্তী হিংসা মিথ্যা। সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Recommended Video

ফোন ট্যাপিং, পেগাসাস-ডেঞ্জারাস, ফেরোসাস : মমতা ব্যানার্জি | Oneindia Bengali

উল্লেখ্য, ভোটের পর থেকে ভোট পরবর্তী সন্ত্রাস ইস্যুতে সুর চড়িয়েছে বঙ্গ বিজেপি। কখনও সন্ত্রাস ইস্যুতে রাজ্যপালের কাছে ছুতে গিয়েছেন বিজেপি সাংসদরা আবার কখনও অমিত শাহের কাছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে একের পর এক মামলা দায়ের করা হয়েছে ভোট পরবর্তী হিংসা নিয়ে। সম্প্রতি একটী ভোট পরবর্তী মামলাতে জাতীয় মানবাধিকার কমিশনকে বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্তের নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে বাংলায় ভোট পরবর্তী হিংসার তদন্ত করে একটি বিস্ফোরক রিপোর্ট জমা দিয়েছে মানবাধিকার কমিশন। ২১ শের জুলাইয়ের মঞ্চ থেকে সেই রিপোর্ট নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, মানবাধিকার কমিশনের রিপোর্টের কোনও ভিত্তি নেই। উদ্দেশ্যপ্রোনদিত ভাবে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বলেন, বাংলাতে ভোট পরবর্তী হিংসা বলে কিছুই ঘটেনি। ষড়যন্ত্র করে ভোটের আগের ঘটনাগুলিকে সামনে আনা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

একই সঙ্গে মানবাধিকার কমিশনকেও তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর দাবি, বিজেপির কিছু লোক মানবাধিকার কমিশনের কর্মী হয়ে গিয়েছে। তারাই সম্পূর্ণ ভুল রিপোর্ট আদালতে জমা দিয়েছে বলে দাবি তাঁর।

পাশাপাশি নির্বাচন কমিশনকেও এদিন তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, নির্বাচন কমিশন বিজেপি পার্টি অফিসের মতো কাজ করেছে। কমিশনের হাতে রাজ্যের আইনশৃগখলা থাকাকালীন একের পর এক ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি। আমাদের কোনও কথা শোনেনি তাঁরা।

উল্টে বিজেপির চাপের মুখে একের পর এক পুলিশ বদল করা হয়েছে। রিটার্নিং অফিসার থেকে পুলিশ সুপার সবাইকে বদলি করে দেওয়া হয়েছিল। কীসের চাপ ছিল নির্বাচন কমিশনের উপর? ২১ শ্রর জুলাইয়ের মঞ্চ থেকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যয়াপধায়েরর। তাঁর মতে, বিপদের মুখে গণতন্ত্র। অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। এক্ষেত্রে সবাইকে একজোট হওয়ার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

পাশাপাশি পেগাসাস ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, বড় কেলেঙ্কারি হচ্ছে পেগাসাস। তাঁর মতে, মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না বিজেপি। মানুষকে হেনস্থা করছে। আমি চিদম্বরমজি, শরদ পওয়ারজির সঙ্গে কথা বলার উপায় নেই। ফোন ট্যাপ করছে। গরিব মানুষকে টাকা দেওয়ার বদলে আঁড়ি পাততে টাকা খরচ করা হচ্ছে। আপনার আমার সবার ফোন ট্যাপ করা হচ্ছে। এই বিষয়ে তীব্র আন্দোলনের পথে হাঁটতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+