শিক্ষক-শিক্ষিকাদের জন্য বড় ঘোষণা মমতার! এক ক্লিকেই ঘরের কাছের স্কুলের বদলির আবেদন
বাংলার শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঘরের কাছের স্কুলের বদলির আবেদন করা যাবে এবার এক ক্লিকেই। আর তা করতে নয়া প্রকল্পের ঘোষণা করলেন উৎসশ্রী। মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণাতে উপকৃত হবেন বাংলার কয়েক হ
বাংলার শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঘরের কাছের স্কুলের বদলির আবেদন করা যাবে এবার এক ক্লিকেই। আর তা করতে নয়া প্রকল্পের ঘোষণা করলেন উৎসশ্রী। মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণাতে উপকৃত হবেন বাংলার কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকা।

আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে। সেই বৈঠকে নয়া এই প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তা সাংবাদিকদের সামনে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বিষয়ে আরও বিস্তারিত ভাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরও জানাবেন বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
তাঁর দাবি, আমরা কথা দিয়েছিলাম শিক্ষক-শিক্ষিকাদের যতটা সম্ভব কাছাকাছি নিয়ে আসার। তবে সবাইকে এক স্কুলে জায়গা দেওয়া যাবে না বলেও এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যতটা সম্ভব অ্যাডজাস্ট চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি।
তবে এই বিষয়ে আগামিদিনে পলিসি তৈরি করা হবে বলেও একটা ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন উৎসশ্রী আসলে একটি পোর্টাল। যার মাধ্যমে এবার শিক্ষক-শিক্ষিকারা বাড়ির কাছে বদলির আবেদন করতে পারবেন। নিজেরাই এই পোর্টাল খুলে লগ-ইন করতে পারবেন। আর এরপর কাছের স্কুলে বদলি চেয়ে নিজেরাই আবেদন করতে পারবেন।
আবেদনের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখবে শিক্ষাদফতর। সেই মতো শিক্ষক-শিক্ষিকাদের ট্রান্সফার করা হবে বাড়ির কাছের স্কুলে। তবে অবশ্যই ওই স্কুলে ওই শিক্ষকের জন্য জায়গা থাকতে হবে। নয়া এই প্রকল্পের ঘোষণাতে উপকৃত হবেন শিক্ষকরা।
তবে কবে থেকে এই পোর্টাল খুলে দেওয়া হবে সবার জন্য তা ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাহায়। তবে মনে করা হচ্ছে ব্রাত্য বসুর হাত দিয়ে এই পোর্টাল খুলে দেওয়া হবে সবার জন্যে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই বিষয়ে আবেদন জানিয়ে আসে শিক্ষক-শিক্ষিকারা। একাধিক কারণে বাড়ির কাছে বদলির বিষয়টি ঝুলে ছিল। ভোটের সময় এই বিষয়ে যদিও কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোট মিটতেই এই বিষয়ে নয়া প্রকল্পের ঘোষণা করে দিলেন তিনি।
-
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে -
ভোটের আগে বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য -
ভোটের জন্য নজিরবিহীন প্রস্তুতি, ২৫ লক্ষ কর্মী সহ কমিশনের ভরসা ১,১১১ পর্যবেক্ষক -
কালবৈশাখীর জেরে কমল তাপমাত্রা, আজ কী বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস -
সপ্তাহান্তে রাজ্যের অধিকাংশ জেলায় হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টিরও সম্ভাবনা কিছু জেলায়











Click it and Unblock the Notifications