২০২৪-২৫ সালের রাজ্য বাজেট পেশ করতে চলেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার। আগের বছরের বাজেটে ৩ লক্ষ ৩৯ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবছরের বাজেটে সেই বরাদ্দ কতটা বাড়ানো হয় সেদিকে সকলের নজর থাকবে। কোন কোন খাতে ব্যয় বাড়ানো নিয়ে সরকারের নজর রয়েছে তা দেখার বিষয়। বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে জনমোহিনী বাজেটের দিকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঝোঁকে কিনা তা দেখার বিষয়। পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটের সমস্ত আপডেট দেখুন একনজরে।
Feb 08, 2024, 5:38 pm IST
যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগে বরাদ্দ
যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগে আগামী অর্থবর্ষে ৮৩৩.৩৪ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
Feb 08, 2024, 5:37 pm IST
পৌর ও নগরোন্নয়ন
পৌর ও নগরোন্নয়ন বিভাগে আগামী অর্থবর্ষে ১৩,৩৪১.৯৮ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
Feb 08, 2024, 5:26 pm IST
জনস্বাস্থ্য কারিগরিতে বরাদ্দ
জনস্বাস্থ্য কারিগরি বিভাগে আগামী অর্থবর্ষে ৪,৫৭৬.৮৭ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
Feb 08, 2024, 5:26 pm IST
বিদ্যুৎ বিভাগে বরাদ্দ
বিদ্যুৎ বিভাগে আগামী অর্থবর্ষে ৩,৭২৩.১৬ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব পশ্চিমবঙ্গ সরকারের।
Feb 08, 2024, 5:25 pm IST
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে আগামী অর্থবর্ষে ২৯,৬০২.৪২ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
Feb 08, 2024, 5:18 pm IST
উত্তরবঙ্গ উন্নয়নে বরাদ্দ
উত্তরবঙ্গ উন্নয়নের জন্য আগামী অর্থবর্ষে ৮৬১ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব পশ্চিমবঙ্গ সরকারের।
Feb 08, 2024, 5:17 pm IST
মাদ্রাসায় বরাদ্দ
সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আগামী অর্থবর্ষে ৫৫৩০.৬৫কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
Feb 08, 2024, 5:15 pm IST
মৎস্য ও পরিবহণে কত বরাদ্দ
মৎস্য বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ৫৩২.৭৪ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব। সেচ ও জলপথ পরিবহণে আগামী অর্থবর্ষে ৪০৭৮.৪৩ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
Feb 08, 2024, 4:52 pm IST
শিক্ষায় বরাদ্দ
উচ্চ শিক্ষা বিভাগে আগামী অর্থবর্ষের জন্য ৬,৪০২.১১ কোটি টাকা বরাদ্দ। বিদ্যালয় শিক্ষা বিভাগে আগামী অর্থবর্ষের জন্য ৩৮,২৪১.৬৬ কোটি টাকা বরাদ্দ।
Feb 08, 2024, 4:49 pm IST
শিল্পে কত বরাদ্দ?
শিল্প, বাণিজ্য ও শিল্পোদ্যোগ বিভাগে আগামী অর্থবর্ষের জন্য ১,৪৬৩.৭৫ কোটি টাকা বরাদ্দ।
Feb 08, 2024, 4:48 pm IST
কৃষি ও খাদ্য সরবরাহে বরাদ্দ
কৃষি বিভাগে আগামী অর্থবর্ষের জন্য ৯,৮৫৭.০১ কোটি টাকা বরাদ্দ। খাদ্য ও সরবরাহ বিভাগে আগামী অর্থবর্ষের জন্য ৯,৮৫৮.১৭ কোটি টাকা বরাদ্দ।
Feb 08, 2024, 4:34 pm IST
বিপর্যয় মোকাবিলায় বরাদ্দ
বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ২২৬৩.১৩ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
Feb 08, 2024, 4:13 pm IST
পরিযায়ী শ্রমিকদের সাহায্য
রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা তুলে দিতে অতিরিক্ত ৫০ কোটি টাকা বরাদ্দ করা হল।
Feb 08, 2024, 4:07 pm IST
রাঁধুনিদের মাইনে বাড়ল
মিড ডে মিল রাঁধুনিদের মাইনে ১০০০ থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করার ঘোষণা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর।
Feb 08, 2024, 3:58 pm IST
স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের বাইরে থাকা শ্রমিকরাও
রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা তুলে দিতে অতিরিক্ত পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
Feb 08, 2024, 3:56 pm IST
মাদ্রাসা উন্নয়নেও টাকা
মাদ্রাসাগুলির উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
Feb 08, 2024, 3:56 pm IST
তরুণের স্বপ্ন প্রকল্পের সুবিধা এবার একাদশ শ্রেণি থেকে
তরুণের স্বপ্ন প্রকল্পের সুবিধা এবার একাদশ শ্রেণি থেকে দেওয়া হবে। ফলে বাড়তি ছাত্রছাত্রী স্মার্ট ফোন বা ট্যাবলেট কেনার সুবিধা পাবেন। এর জন্য অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
Feb 08, 2024, 3:54 pm IST
আলু চাষীদের বিমার প্রিমিয়াম দেবে সরকার
২০ লক্ষ আলু চাষীকে সাহায্য করতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, তাদের বিমার টাকা সরকার দেবে।
Feb 08, 2024, 3:46 pm IST
দারিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা কমেছে
বাজেট পেশ করতে গিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেছেন, রাজ্যে দারিদ্রসীমার নিচে থাকা মানুষের সংখ্যা কমেছে ৪৯ শতাংশ।
Feb 08, 2024, 3:45 pm IST
রাজ্যে নতুন প্রকল্প সমুদ্রসাথী
পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা-সহ রাজ্যের তিন জেলার নথিভুক্ত মৎস্যজীবীদের তিন মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে।
Feb 08, 2024, 3:35 pm IST
রাজ্য সরকারের নতুন প্রকল্প কর্মশ্রী
রাজ্যে ৫০ দিনের কাজের প্রকল্প নিয়ে নতুন প্রকল্প চালু করা হচ্ছে। যার নাম দেওয়া হয়েছে কর্মশ্রী।
Feb 08, 2024, 3:33 pm IST
বিজেপি বিধায়কদের সতর্ক করলেন অধ্যক্ষ
বিধানসভায় হট্টগোলের জেরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের সতর্ক করেছেন।
Feb 08, 2024, 3:31 pm IST
যাঁদের ভাতা বাড়ল
সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশের ভাতা বাড়ানো হয়েছে হাজার টাকা করে।
Feb 08, 2024, 3:31 pm IST
মুখ্যমন্ত্রীর অভিযোগ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপি বাংলা বিরোধী, বাংলা বিরোধী।
Feb 08, 2024, 3:29 pm IST
১০০ দিনের কাজ পাল্টে রাজ্যে এবার ৫০ দিনের কাজ
কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না, তাই সরকার ৫০ দিনের কাজের প্রকল্প শুরু করবে
Feb 08, 2024, 3:28 pm IST
বাংলায় বেকারত্বের হার কম
রাজ্য সরকারের দাবি বাংলায় বেকারত্বের হার দেশের থেকে তিন শতাংশ কম।
Feb 08, 2024, 3:23 pm IST
১০০ দিনের শ্রমিকদের বকেয়া মেটাতে ৩৭০০ কোটি
১০০ দিনের শ্রমিকদের বকেয়া মেটাতে রাজ্য বাজেটের৩৭০০ কোটি টাকা বরাদ্দ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।জব কার্ড আছে এমন শ্রমিকরা পাবে।
Feb 08, 2024, 3:20 pm IST
রাজ্যের টাকা আটকে রেখেছে কেন্দ্র
রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী বলেছেন, রাজ্যের টাকা আটকে রেখেছে কেন্দ্র
Feb 08, 2024, 3:19 pm IST
মমতার নিশানায় বিজেপি
বিধানসভা বিজেপির পার্টি অফিস নয়, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Feb 08, 2024, 3:18 pm IST
বাজেট পেশের সময় হট্টগোট
এদিন বাজেট পেশের সময় তুমুল হট্টগোল হয় বিধানসভায়
READ MORE
1:01 AM, 8 Feb
পেশ হতে চলেছে রাজ্য বাজেট
লোকসভা ভোটের পূর্বে কেন্দ্র সরকার ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছে এক সপ্তাহ আগে। তবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে। ফলে ভোটের পূর্বে জনমোহিনী বাজেট করতে চাইলে সেই সুযোগ পুরোপুরি রাজ্যের সরকারি দলের কাছে রয়েছে।
1:02 AM, 8 Feb
কী সুবিধা দেবে রাজ্য?
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। ফলে বাজেটে প্রান্তিক মানুষদের বিশেষ কোনও সুবিধা এই সরকার করে দেয় কিনা সেটা দেখার বিষয়। রাজ্যের পকেট থেকে কয়েক লক্ষ মানুষকে একশো দিনের কাজের টাকা তৃণমূল সরকার দেবে বলে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঘোষণা করেছেন।
1:02 AM, 8 Feb
মহিলারা পাবেন সুবিধা?
সামনে লোকসভা ভোট। সেদিকে তাকিয়ে রাজ্যের মহিলা ভোটারদের ধরে রাখতে তৃণমূল সরকার আরও কোনও প্রকল্প বা চলতে থাকা প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে ভাতা বাড়ানোর পথে হাঁটতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতার মতো প্রকল্পে ব্যয় বরাদ্দ আগের চেয়ে বাড়বে বলে মনে করা হচ্ছে।
8:02 AM, 8 Feb
দুয়ারে সরকার শিবির
গত আর্থিক বর্ষে সরকার ৩.৭১ লক্ষ দুয়ারে সরকার শিবির করেছিল।
8:03 AM, 8 Feb
বাংলায় আর্থিক বৃদ্ধি
গত বাজেটে সরকার বলেছিল বাংলায় আর্থিক বৃদ্ধি ৮.৪১ লক্ষ্য রাখা হয়েছে।
8:05 AM, 8 Feb
কৃষি বিভাগের জন্য বরাদ্দ
২০২৩-২৪ আর্থিক বছরে কৃষি বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছিল ৯৫৯৫.৩২ কোটি টাকা।
8:07 AM, 8 Feb
প্রাণীসম্পদ বিভাগের জন্য বরাদ্দ
প্রাণী সম্পদ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছিল ১২১৭.৭৬ কোটি টাকা।
8:09 AM, 8 Feb
অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের জন্য বরাদ্দ
অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের জন্য ২২৪২.৫৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
3:13 PM, 8 Feb
বিধানসভায় রাজ্য বাজেট
লোকসভা ভোটের আগে ভাতা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারে। ৫০০ টাকা থেকে ভাতা বেড়ে হল হাজার টাকা। জনজাতি মহিলাদের জন্য ভাতা বেড়ে হল ১২০০ টাকা।
3:15 PM, 8 Feb
সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ
ভোটের মুখে রাজ্য সরকারি কর্মীদের জন্য চার শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করল সরকার।
3:18 PM, 8 Feb
বাজেট পেশের সময় হট্টগোট
এদিন বাজেট পেশের সময় তুমুল হট্টগোল হয় বিধানসভায়
3:19 PM, 8 Feb
মমতার নিশানায় বিজেপি
বিধানসভা বিজেপির পার্টি অফিস নয়, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
3:20 PM, 8 Feb
রাজ্যের টাকা আটকে রেখেছে কেন্দ্র
রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী বলেছেন, রাজ্যের টাকা আটকে রেখেছে কেন্দ্র
3:23 PM, 8 Feb
১০০ দিনের শ্রমিকদের বকেয়া মেটাতে ৩৭০০ কোটি
১০০ দিনের শ্রমিকদের বকেয়া মেটাতে রাজ্য বাজেটের৩৭০০ কোটি টাকা বরাদ্দ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।জব কার্ড আছে এমন শ্রমিকরা পাবে।
3:28 PM, 8 Feb
বাংলায় বেকারত্বের হার কম
রাজ্য সরকারের দাবি বাংলায় বেকারত্বের হার দেশের থেকে তিন শতাংশ কম।
3:29 PM, 8 Feb
১০০ দিনের কাজ পাল্টে রাজ্যে এবার ৫০ দিনের কাজ
কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না, তাই সরকার ৫০ দিনের কাজের প্রকল্প শুরু করবে
3:31 PM, 8 Feb
মুখ্যমন্ত্রীর অভিযোগ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপি বাংলা বিরোধী, বাংলা বিরোধী।
3:31 PM, 8 Feb
যাঁদের ভাতা বাড়ল
সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশের ভাতা বাড়ানো হয়েছে হাজার টাকা করে।
3:33 PM, 8 Feb
বিজেপি বিধায়কদের সতর্ক করলেন অধ্যক্ষ
বিধানসভায় হট্টগোলের জেরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের সতর্ক করেছেন।
3:35 PM, 8 Feb
রাজ্য সরকারের নতুন প্রকল্প কর্মশ্রী
রাজ্যে ৫০ দিনের কাজের প্রকল্প নিয়ে নতুন প্রকল্প চালু করা হচ্ছে। যার নাম দেওয়া হয়েছে কর্মশ্রী।
3:45 PM, 8 Feb
রাজ্যে নতুন প্রকল্প সমুদ্রসাথী
পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা-সহ রাজ্যের তিন জেলার নথিভুক্ত মৎস্যজীবীদের তিন মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে।
3:46 PM, 8 Feb
দারিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা কমেছে
বাজেট পেশ করতে গিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেছেন, রাজ্যে দারিদ্রসীমার নিচে থাকা মানুষের সংখ্যা কমেছে ৪৯ শতাংশ।
3:54 PM, 8 Feb
আলু চাষীদের বিমার প্রিমিয়াম দেবে সরকার
২০ লক্ষ আলু চাষীকে সাহায্য করতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, তাদের বিমার টাকা সরকার দেবে।
3:56 PM, 8 Feb
তরুণের স্বপ্ন প্রকল্পের সুবিধা এবার একাদশ শ্রেণি থেকে
তরুণের স্বপ্ন প্রকল্পের সুবিধা এবার একাদশ শ্রেণি থেকে দেওয়া হবে। ফলে বাড়তি ছাত্রছাত্রী স্মার্ট ফোন বা ট্যাবলেট কেনার সুবিধা পাবেন। এর জন্য অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
3:56 PM, 8 Feb
মাদ্রাসা উন্নয়নেও টাকা
মাদ্রাসাগুলির উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
3:58 PM, 8 Feb
স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের বাইরে থাকা শ্রমিকরাও
রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা তুলে দিতে অতিরিক্ত পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
4:07 PM, 8 Feb
রাঁধুনিদের মাইনে বাড়ল
মিড ডে মিল রাঁধুনিদের মাইনে ১০০০ থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করার ঘোষণা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর।
4:13 PM, 8 Feb
পরিযায়ী শ্রমিকদের সাহায্য
রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা তুলে দিতে অতিরিক্ত ৫০ কোটি টাকা বরাদ্দ করা হল।
4:34 PM, 8 Feb
বিপর্যয় মোকাবিলায় বরাদ্দ
বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ২২৬৩.১৩ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।
4:48 PM, 8 Feb
কৃষি ও খাদ্য সরবরাহে বরাদ্দ
কৃষি বিভাগে আগামী অর্থবর্ষের জন্য ৯,৮৫৭.০১ কোটি টাকা বরাদ্দ। খাদ্য ও সরবরাহ বিভাগে আগামী অর্থবর্ষের জন্য ৯,৮৫৮.১৭ কোটি টাকা বরাদ্দ।