মমতার সভায় অনুপস্থিতির পর মুখ খুললেন দেবশ্রী, সায়নীদের তৃণমূলে যোগদানের দিনে দিলেন 'বড়' বার্তা
মমতার সভায় অনুপস্থিতির পর মুখ খুললেন দেবশ্রী, সায়নীদের তৃণমূলে যোগদানের দিনে দিলেন 'বড়' বার্তা
তিনি বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির এক তাবড় তারকা। শুধু তারকাই নন, অভিনেত্রী হিসাবে তিনি জাতীয় সম্মান পেয়েছেন। সেই ইন্ডাস্ট্রিরই একাধিক তারকা আজ তৃণমূলে যোগ দিয়েছেন। যে দলের রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়। কয়েকদিন আগে পৈলানে মমতার সভায় দেবশ্রীর অনুপস্থিতি নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছিল। সেই ঘটনার পর আজ দেবশ্রী এক বেসরকারি চ্যানেলের মুখোমুখী হয়ে কী বললেন দেখা যাক।

পৈলানের সভায় কী ঘটেছিল?
অভিষেকের খাসতালুক পৈলানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে গিয়ে মঞ্চে উঠে ধন্যবাদ জ্ঞাপনের সময় একাধিক দলীয় নেতা , সাংসদ ,বিধায়কদের নাম উচ্চারণের সময় নিজেই বলেছিলেন, 'এঁরা তো আসেনি!' সেই সভায় বিধায়ক দেবশ্রী রায়ের অনুপস্থিতি নজর কেড়েছে অনেকের। পাশাপাশি সভায় প্রতিমা মণ্ডল থেকে , জীবন মুখোপাধ্যায়, মন্টুরাম পাখিরার দেখা মেলেনি।

গুঞ্জন ও তৃণমূল
প্রসঙ্গত, মমতার সভায় একঝাঁক নেতা নেত্রীর অনুপস্থিতি ঘিরে প্রশ্ন উঠতে থাকে। উল্লেখ্য়, অধিকারীগড়ে শুভেন্দুকে নিয়ে যখন দলবদলের জল্পনা চলেছে, তখনই দেখা যায় তৃণমূলের পর পর সভায় শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর অনুপস্থিতি। সেই জায়গা থেকে পৈলানের সভায় রায়দিঘির বিধায়ক দেবশ্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে।

মুখ খুললেন দেবশ্রী
এদিন এক বেসরকারি সংবাদমাধ্যমের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে দেবশ্রী বলেন, 'এখনও তৃণমূলেই আছি, তবে রায়দিঘিতে আর নয়।' এর সঙ্গে তিনি যোগ করেন,'যেভাবে আমার সম্পর্কে কুৎসা ছড়ানো হয়েছে, তাতে আমি ব্যাথিত'।

কেন রাজনীতির মঞ্চে গত কয়েকদিন দেখা যায়নি দেবশ্রীকে?
পৈলানে মমতার সভায় দেবশ্রীর অনুপস্থিতি নিয়ে রাজ্য রাজনীতিতে বেশ খানিকটা জলঘোলা হয়েছে। সেই জায়গা থেকে দেবশ্রী ও সংবাদ মাধ্যমকে জানান যে 'পারবারিক সমস্যা এবং শোভনের কারণে আমি কয়েকদিন রাজনীতি থেকে দূরে ছিলাম। তবে তার মানে এই নয় যে আমি রাজনীতি ছেড়ে দিয়েছি।'
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট












Click it and Unblock the Notifications