Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বীজপুরে বিজেপি নেতার বৃদ্ধা মাকে মারধর, ব্যারাকপুরের লিচুবাগানে বিজেপি কর্মীর পা ভেঙে দেওয়ার অভিযোগ

বীজপুরে বিজেপি নেতার বৃদ্ধা মাকে মারধর, ব্যারাকপুরের লিচুবাগানে বিজেপি কর্মীর পা ভেঙে দেওয়ার অভিযোগ

ষষ্ঠ দফার ভোটের সকালে উত্তেজনা ছড়াল বীজপুরে। বিজেপি কর্মীর বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিজেপি নেতার বাড়িতে চড়া হয়। বাধা দিতে গেলে বৃদ্ধা মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। বীজপুরের বিজেপি প্রার্থী শিভ্রাংশ রায় অভিযোগ করেছেন ভয় দেখিয়ে মানুষকে ভোট দিতে যেতে দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ব্যারাকপুরে লিচুবাগানে বিজেপির ক্যাম্প অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ। মেরে বিজেপি কর্মীর পা ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি।

বীজপুরে উত্তেজনা

বীজপুরে উত্তেজনা

সকাল থেকেই উত্তর ২৪ পরগনার হালিশহর, বীজপুরে উত্তেজনা ছড়িেয়ছে। হালিশহরের ১২ নম্বর ওয়ার্ডে বিজেপির বুথ সভাপতি নিতাই রায়ের বাড়িতে চড়াও হয় তৃণমূল কংগ্রেস সমর্থকরা। অভিযোগ বিজেপি নেতার বৃদ্ধা মাকেও মারধর করা হয়। আক্রান্ত হয়েছেন বিজেপি নেতার দাদাও। তৃণমূল কংগ্রেসের কর্মীদের মারে গুরুতর আহত হয়েছেন বিজেপি নেতার মা। বীজপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে ভোটারদের ভোটদান থেকে বিরত করার চেষ্টা করছে। মানুষ এর জবাব দেবে।

উত্তপ্ত লিচুবাগান

উত্তপ্ত লিচুবাগান

ব্যারাকপুরের লিচুবাগানে বিজেপির ক্যাম্প অফিসে হামলা চালানোর অভিযোগ। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিজেপির ক্যাম্প অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। বিজেপি কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এক বিজেপি কর্মীর পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। জমায়ের হঠিয়ে দেওয়া

রাজ চক্রবর্তীকে গো ব্যাক স্লোগান

রাজ চক্রবর্তীকে গো ব্যাক স্লোগান

সকালে বুথ পরিদর্শনে গেলে ব্যারাকপুরের লালকুঠি এলাকা তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তীকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেয় বিজেপি কর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেছেন রাজ চক্রবর্তীর স্ত্রী করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে ঘোরাঘুরি নিয়ে আপত্তি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তবে গো ব্যাক স্লোগান দেওয়া কখনওই বাঞ্ছনীয় নয় বলে দাবি করেছেন তিনি।

জয়ের দাবি রাজ চক্রবর্তীর

জয়ের দাবি রাজ চক্রবর্তীর

৩০ থেকে ৩৫ হাজার ভোটে জিতবই। এই ছবি আগেই হিট করে গিয়েছে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী। কয়েকদিন আগেই তিনি করোনা আক্রান্ত হয়েছিল। এখন সুস্থ। সকাল থেকেই ব্যারাকপুরের একাধিক বুথ পরিদর্শন করেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+