Weather update: নিম্নচাপের দাপটে ভারী বৃষ্টির পূর্বাভাস, উপকূলবর্তী জেলাগুলিতে জারি হলুদ সতর্কতা

Weather update: নিম্নচাপের দাপটে ভারী বৃষ্টির পূর্বাভাস, উপকূলবর্তী জেলাগুলিতে জারি হলুদ সতর্কতা

পুজোর মুখে বৃষ্টিতে ভিজবে শহর থেকে জেলা। ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার সঙ্গে বইবে ঝোড়ে হাওয়া। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারী বৃষ্টির পূর্বাভাস

পুজোর মুখে ভারী বৃষ্টির সতর্কতা জারি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে সেই নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টায় শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে সেটি। তার দাপটেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে উপকূল বর্তী জেলা গুলিতে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। আগমী ২ দিনমৎস্যজীবীেদর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিঘা-মন্দারমনি-শঙ্করপুরে পর্যটকদের সমুদ্র সৈকতে যেতে নিষেধ করা হয়েছে।

হলুদ সতর্কতা জারি

হলুদ সতর্কতা জারি

আগামী ২৪ ঘণ্টায় শক্তিবাড়াবে নিম্নচাপ। তার জেরে উত্তাল হয়ে উঠবে সমুদ্র। বইবে ঝোড়ো হাওয়া।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে এটি ক্রমশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোবে। তারপর সেটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোবে। তার জেরে রাজ্যের উপকূলবর্তী জেলা গুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সেকারণে উপকূলবর্তী জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

কোন কোন জেলায় ভারী বর্ষণ

কোন কোন জেলায় ভারী বর্ষণ

শুক্রবার সন্ধ্যে থেকেই উপকূলবর্তী জেলাগুলির আবহাওয়া বদল হতে শুরু করবে। দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তাল হবে সমুদ্র। সমুদ্রের ভেতরে ৪৫-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। দিঘা, মন্দারমনি ও সাগর সৈকতে পর্যটকদের সমুদ্রে স্নান নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করা হয়েছে। শনিবার থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্বমেদিনীপুরে। ৭০-১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগণা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে।

রবিবার কোথায় বর্ষণ

রবিবার কোথায় বর্ষণ

নিম্নচাপের জেরে পুজোর বাজার মাটি হতে পারে। কারণ রবিবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। রবি ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া
১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+