Weather Update: ফের ৪০ ডিগ্রিতে চড়বে পারদ, রবিবার থেকেই আবহাওয়া বদলের পূর্বাভাস
মেঘলা আকাশ , ঠান্ডা হাওয়া। মনোরম আবহাওয়া রেশ ফুরিয়ে যাবে আগামীকালই। আলিপুর আবহাওয়া দফতর এমনই ইঙ্গিত দিয়েছে। আগামীকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা চড়তে শুরু করবে। এমনকী ৪০ ডিগ্রিেত পর্যন্ত পৌঁছে যাবে তাপমাত্রা।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে নতুন করে তাপপ্রবাহের আশঙ্কা দেখা দিয়েছে? তাহলে কি ফের তাপপ্রবাহে পু়ড়বে রাজ্য। যদিও তেমন কোনও পূর্বাভাস বা সতর্কতা এখনই জারি রকরা হয়নি। তবে তাপমাত্রা যে ৪০ ডিগ্রিতে চড়বে। আগামীকাল থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৮ মে থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট কমতে শুরু করবে। ২৯ তারিখ অর্থাৎ সোমবার থেকে ফের চড়বে তাপমাত্রা। এমনকি দক্ষিণবহ্গের বেশকিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা শহরের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়বে।

জুন মাসের প্রথম সপ্তাহ জুড়েই এই গরমের দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমাঞ্চলের জেলা। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর , পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যান্য জেলার তাপমাত্রাও চড়বে। তবে আপাতত তাপপ্রবাহের কোনও সতর্কতা জারি করা হয়নি।
তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। গতবার বর্ষা তাড়াতাড়ি এসে পড়েছিল রাজ্যে। কিন্তু তারপরেই দেশের সবভাগে বর্ষার বৃষ্টি স্বাভাবিক হয়নি। বর্ষার বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে।
এবারে বর্ষা দেরিতে আসছে বলেই জানিয়েছে মৌসম ভবন। অন্যান্য বার যেখানে ১ জুনেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে কেরলে। এবার ৪ জুনের আগে কেরলে বর্ষা প্রবেশ করবে না। বর্ষা দেরিতে আসার কারণে প্রাক বর্ষার বৃষ্টিতেও দেরি। কেরলে এখনও প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়নি। রাজ্যে কখন শুরু হবে তা নিয়েএ কোনো খবর নিশ্চিত করে এখনও বলতে পারেনি মৌসম ভবন।
এদিকে বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। গতকাল রাত থেকেই চলছে বর্ষণ। ভারী বর্ষণের কারণে বিমান ওঠানামাও ব্যহত হয়েছে। একাধিক উড়ান অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ট্রেন চলাচলও বিপর্যস্ত হয়ে পড়েছে। আরো বর্ষণ হবে বলে সতর্কতা জারি করেছে আইএমডি। অসময়ের বর্ষার কারণে রাজধানী দিল্লিতে তাপমাত্রা হঠাৎ করে কমে গিয়েছে।












Click it and Unblock the Notifications