Weather Update: জোড়া ঘূর্ণাবর্তে সপ্তাহভর ঝড়-বৃষ্টি! বুধে বাংলার কোন জেলার আবহাওয়া কেমন, একনজরে পূর্বাভাস
Weather Update: বাংলা জুড়েই চলছে স্বস্তির আবহাওয়া। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরা-ফেরা করছে ৩৫ থেকে ৩৬ ডিগ্রির মধ্যে। আপাতত দিন কয়েক এই পরিস্থিতি বজায় থাকবে। তবে কোনও কোনও দিন কোনও কোনও জেলায় জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তর-পূর্ব অসমের ওপরে একটি এবং বাংলাদেশের ওপরে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি অক্ষরেথা উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

- উত্তরবঙ্গ আগামী সাত দিন
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়া কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি হতে পারে। এই পরিস্থিতি চলতে পারে আগামী মঙ্গলবার পর্যন্ত।
তবে বৃহস্পতিবার নাগাদ জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়ার বেগ থাকতে পারে কোথায় ঘন্টায় ৩০-৪০ কিমি আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি। এই পরিস্থিতি চলতে পারে আগামী মঙ্গলবার পর্যন্ত।
তবে শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গ জুড়ে দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৫০-৬০ কিমি। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। যে কারণে ওই দিন দক্ষিণবঙ্গ জুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
- কলকাতার আবহাওয়া
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বিকেল কিংবা রাতের দিকে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- আপাতত তাপমাত্রার পরিবর্তন হবে না
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৩.৩) | ২০.৮ (২২.৫) |
| বহরমপুর | (৩৫.২) | ২২.৪ (২৫) |
| বাঁকুড়া | (৩২.৭) | ২০ (২০) |
| বর্ধমান | (৩৪) | ২০ (২০) |
| কোচবিহার | (৩০.৩) | ২০.৩ (২১.৫) |
| দার্জিলিং | (১৬.৪) | ১১.৬ ( ১২) |
| কালিম্পং | (১৯) | ১৬.৩ (১৬.৮) |
| দিঘা | (৩৩.৫) | ২৩.৫ (২৩.৭) |
| কলকাতা | (৩২.৭) | ২২.২ ( ২১.৭) |
| দমদম | (৩৩.৮) | ২১.৯ (২০.৪) |
| কৃষ্ণনগর | (৩৩.৪) | ২৪.২ (২৪.৪) |
| মালদহ | (৩২) | ২১.৭ (২২.৭) |
| মেদিনীপুর | (৩৩.৬) | ২২.৭ (২১.১) |
| পুরুলিয়া | (৩৪.৩) | ১৯.১ (২০.১) |
| পানাগড় | (৩৫.১) | ২২.৮ (২৩.৪) |
| শ্রীনিকেতন | (৩৪.২) | ২০ (২১.৪) |












Click it and Unblock the Notifications