Weather Update: বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস, ১৫ জেলায় সতর্কতা! একনজরে বাংলার আবহাওয়া
Weather Update: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া, কাঁথি হয়ে বঙ্গোপসাগরের দিকে এগিয়েছে।
মঙ্গলবার সকাল থেকে আকাশের মুখ ভার, দুপুরের দিকে অনেক জায়গাতেই মেঘের গর্জন হলেও বৃষ্টি তেমন হয়নি। যে কারণে অস্বস্তির গরমের মুখে পড়তে হয়েছে।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, কোচবিহারে, উত্তর দিনাজপুর ও মালদহ জেলায়।
বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবারের বাকি সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। সঙ্গে প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত কিছুরই পূর্বাভাস আপাতত নেই।
- কলকাতার আবহাওয়া
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৪.৭) | ২৫.২ (২৬) |
| বহরমপুর | (৩৪) | ২৭ (২৬.৮) |
| বাঁকুড়া | (৩৩.৭) | ২৫.৫ (২৪.৬) |
| বর্ধমান | (৩৩) | ২৫ (২৫) |
| কোচবিহার | (৩৩.৯) | ২৬.১ (২৭.৩) |
| দার্জিলিং | (২১.৬) | ১৬.৬ (১৬.৮) |
| কালিম্পং | (২৪) | ২০.৫ (২৩) |
| দিঘা | (৩০.৯) | ২৭ (২৫.৪) |
| কলকাতা | (৩০.৪) | ২৭.৯ (২৬.৯) |
| দমদম | (৩৪.২) | ২৭.৮ (২৭.৩) |
| কৃষ্ণনগর | (৩২.২) | ২৫.২ (২৫) |
| মালদহ | (৩৩.২) | ২৭.৩ (২৬.৬) |
| মেদিনীপুর | (৩৪.২) | ২৭.৭ (২৬.১) |
| পুরুলিয়া | (৩৩.৩) | ২৩.১ (২২.৫) |
| পানাগড় | (৩৫.৯) | ২৫.৬ (২৭.৯) |
| শ্রীনিকেতন | (৩৪.৮) | ২৪.২ (২৪.৮) |












Click it and Unblock the Notifications