Weather Update: ফের দুর্যোগের ভ্রুকুটি, দীপাবলির আগে ভাসবে রাজ্যের ৬ জেলা, সতর্কতা জারি করল হাওয়া অফিস
বিকেল থেকেই আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়েছে। ফের দুর্যোগের ভ্রুকুটি বঙ্গে। দীপাবলির আগে ফের ভাসবে রাজ্য এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ ঘনীভূত হতে শুরু করেছে। অক্টোবরের মাঝামাঝি বর্ষা বিদায় নেবে বলেই জানিয়েছিল মৌসম ভবন।
কিন্তু যাবার বেলায় যে দুর্যোগে ভাসবে বাংলা সেটা কে জানত। দুর্গাপুজো জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে রাজ্যে। লক্ষ্মীপুজোও বৃষ্টিমুক্ত ছিল না। এবার দীপাবলি কেমন কাটবে তাই নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। আলোর উৎসব মাটি হতে পারে বৃষ্টিকে শঙ্কা বাড়াছে আবহাওয়া।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস যা বলছে তাতে ফের বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। সেকারণে ফের ২০ অক্টোবর থেকে বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২২ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার জেরে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বর্ষণ।
অর্থাৎ কালীপুজোর আগেও ভাসবে বাংলা। অর্থীৎ আলোর উৎসবের আগেও বঙ্গে বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক রাজ্য। ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ার কিছু অংশে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী ৪৮ ঘণ্টায় সমুদ্র উত্তাল থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই মাইকিং করা শুরু হয়ে গিয়েছে। পর্যটকদেরও সতর্ক করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় সমুদ্র উত্তাল থাকবে। নিম্নচাপের কারণে আগামী ২৩ অক্টোবর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications