কবে পড়বে জাঁকিয়ে শীত, অপেক্ষার আর ২ দিন, বিস্তারিত জানাল আবহাওয়া দফতর

কবে পড়বে জাঁকিয়ে শীত, অপেক্ষার আর ২ দিন, বিস্তারিত জানাল আবহাওয়া দফতর

ডিসেম্বর পড়ে গিয়েছে। তারপরেও শীতের তেমন অনুভূতি পাওয়া যাচ্ছে না কলকাতায়। এক কথায় বলা চলে মহানগরি থেকে মুখ ফিরিয়েছে শীত। সকাল হলেই কুয়াশায় ঢাকছে আকাশ। বেলা বাড়লেই বাড়ছে তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গে শীতের দেখা মিলবে না। এরকমই চলবে আবহাওয়া। জানিয়েছে আবহাওয়া দফতর।

কবে পড়বে জাঁকিয়ে শীত, অপেক্ষার আর ২ দিন, বিস্তারিত জানাল আবহাওয়া দফতর

তবে উত্তরবঙ্গের জন্য আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গে নামতে শুরু করবে তাপমাত্রা। সিকিম সংলগ্ন এলাকায় তুষারপাতের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বেশ কয়েকজি জায়গায় বৃষ্টি হবে বলে জানিয়েছে। কাজেই পর্যটনের মরশুমে ভালই থাকবে আবহাওয়া। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেই হবে বৃষ্টি ও তুষারপাত।

দক্ষিণবঙ্গের জেলা গুলিতে তাপমাত্রা না নামলেও রাতের দিকে শীত অনুভূত হবে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ ডিগ্রি করে কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। একই সঙ্গে ভোরের দিকে আকাশে ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছেন তাঁরা। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+