আবহাওয়ার খবর: ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আবহাওয়া? শীত পড়বে কবে থেকে?

আবহাওয়ার খবর: ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আবহাওয়া? শীত পড়বে কবে থেকে?

এখনই বষ্টি থেকে রেহাই নেই। শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের ছয় জেলাতে। এখনই জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। বেলার দিকে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও আকাশ থাকবে মেঘলা থাকবে।

বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস

জাওয়াদের ধাক্কা তেমন না এলেও বৃষ্টি থেকে এখনই রেহাই মিলবে না। জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। গতকাল থেকেই শুরু হয়েছে বষ্টি। যদিও হালকা বৃষ্টিই হয়েছে শহরে। বঙ্গোপসাগরের উপর ফের একটি নিম্নচাপ তৈরি হয়েছে তার জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধু কলকাতা নয় দক্ষিণ বঙ্গের ৬ জেলাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেলার দিকে আবহাওয়ার উন্নতি হলেও আকাশ মেঘলা থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকািছ থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.১ ডিগ্রি সেলসিয়ােসর কাছাকাছি।

নিম্নচাপের ভ্রুকুটি

নিম্নচাপের ভ্রুকুটি

জাওয়াদের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফের নিম্নচাপের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফরে ফের শীত বাধাপ্রাপ্ত হবে। এই নিম্নচাপ অক্ষরেখার কারণে ওডিশা ও অন্ধ্র-তামিলনাড়ু উপকূলে এবং পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যেও বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। বৃষ্টি হবে দক্ষিণ ভারতের একাধিক জায়গায়।

শীত পড়বে কবে?

শীত পড়বে কবে?

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে৷ জেলার তাপমাত্রা ১২ ডিগ্রিতে পৌঁছে যাবে। অর্থাৎ জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহেই। এর আগে আবহাওয়া দফতর জানিয়েছিল শনিবার থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে শহরে। তবে আগামী কয়েকদিন সেই সম্ভাবনা নেই। কারণ নিম্নচাপ অক্ষরেখার কারণে পূবািল হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে। রবিরার পর থেকে তাপমাত্রার পারদ নামতে পারে কারণ এই সময় উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে রাজ্যে। তার জেরে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে।

কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ

কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ

গত তিন দিন ধরে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় কুয়াশাচ্ছন্ন থাকছে আবহাওয়া। বৃহস্পতিবার সকাল থেকেও কুয়াশাচ্ছন্ন থাকছে আকাশ। গত পরশু তীব্র কুয়াশার কারণে বিমান ওঠানামা করতে পারেনি। ২ ঘণ্টা দেরিতে উড়েছিল বিমান। উপকূলবর্তী জেলাগুলিতে সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তুরে হাওয়া এবং পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতেই আবহাওয়ার এই পরিস্থিতি বলে জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+