Weather Update: রাজ্যে পুর নির্বাচনে কি বিঘ্ন ঘটাবে বৃষ্টি? একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
Weather Update: রাজ্যে পুর নির্বাচনে কি বিঘ্ন ঘটাবে বৃষ্টি? একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
সকাল থেকে পরিষ্কার আকাশ। কুয়াশার দাপটও তেমন নেই। তবে এদিনের পাশাপাশি রবিবার রাজ্যে ১০৮ টি পুরসভার নির্বাচনের দিনও কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (weather) দফতর। পূর্ব মধ্যপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত একটি ঘূর্ণাবর্তের একটি অক্ষরেখা বিস্তৃত কয়েছে। যে কারণে এই পরিস্থিতি।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি রবিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি সোমবার সকালে মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি রবিবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। পরে আকাশ মেধলা হতে পারে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২০ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। তবে শুক্রবারের থেকে এদিনের তাপমাত্রা কমেছে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৭.৪
বালুরঘাট ১৪.৪
বাঁকুড়া ১৭.২
ব্যারাকপুর
বহরমপুর ১৭.৪
বর্ধমান ১৭.৬
ক্যানিং ১৭.৬
কোচবিহার ১২.৪
দার্জিলিং ৪.৪
দিঘা ১৯.৮
কলকাতা ১৮.৫
মালদহ ১৭.২
পানাগড় ১৬.২
পুরুলিয়া ১৬.৫
শিলিগুড়ি ১১.৩
শ্রীনিকেতন ১৭.৩












Click it and Unblock the Notifications