Weather Update: স্থলভাগের তাপমাত্রা নামল ১৩.২ ডিগ্রিতে! একনজরে বাংলার আগামী ৫ দিনের আবহাওয়া

Weather Update: আপাতত ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব থাকছে। আগামী কয়েকদিনে রাতের দিকেও তাপমাত্রা নামতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৯ মিমি।

Weather Update

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
২৫অক্টোবর ২৪ ৩১ অংশত মেঘলা আকাশ
২৬অক্টোবর ২৪ ৩২ সাধারণভাবে পরিষ্কার আকাশ
২৭অক্টোবর ২৩ ৩২ একই
২৮অক্টোবর ২২ ৩২ একই
২৯অক্টোবর ২৩ ৩২ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৫ অক্টোবর বুধবার আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।
  • ২৬, ২৭, ২৮ ও ২৯ অক্টোবর বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ অক্টোবর বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।
  • আবহাওয়া দফতর এদিন আরও জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
  • আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সকালে ঘূর্ণিঝড় হামুন শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি সেই সময় ছিল দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন মিজোরামের ওপরে। যা পরবর্তী সময়ে আরও দুর্বল হয়ে উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে এবং সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।
  • এদিন দেশের বিস্তীর্ণ অংশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ওপরে। তিন থেকে ৫ ডিগ্রি বেশি ছিল পশ্চিম রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, অসম, মেঘালয়-সহ উত্তরপূর্বের রাজ্যগুলিতে। অন্যদিকে স্বাভাবিকের থেকে দেড় থেকে ৩ ডিগ্রি বেশি ছিল পঞ্জাব, কোঙ্কন, গোয়া, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবহ্গ, উপকূল অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে।
  • তাপমাত্রা স্বাভাবিকের থেকে দেড় থেকে তিন ডিগ্রি কম ছিল তেলেঙ্গানা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, মারাঠাওয়াড়া, রায়ালসীমা, উত্তর প্রদেশ, কর্নাটক, জম্মু-কাশ্মীর-লাদাখ, গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদে। দেশের সমতল এলাকায় এদিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মধ্য মহারাষ্ট্রের জলগাঁওতে, ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+