Weather update: আষাঢ়ে শরতের আকাশ, বর্ষার বৃষ্টি নিয়ে কী জানাল হাওয়া অফিস?

Weather update: আষাঢ়ে শরতের আকাশ, বর্ষার বৃষ্টি নিয়ে কী জানাল হাওয়া অফিস?

নাগাড়ে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। পূর্বাভাস হাওয়া অফিসের। নিম্নচাপের জেরেই বর্ষা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। জেলার পাশাপাশি কলতাকাতেও বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছ। উত্তরবঙ্গের জেলা গুলিতেও বর্ষণ বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ধেয়ে আসছে নিম্নচাপ

ধেয়ে আসছে নিম্নচাপ

দক্ষিণবঙ্গের আকাশে নিম্নচাপের ভ্রুকুটি। ওড়িশা এবং অন্ধ্র উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। তার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণেপ পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার জেরে আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বর্ষার নাগারে বর্ষণে ভিজবে উত্তরবঙ্গ। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

অবশেষে নাগাড়ে বর্ষণে ভিজতে চলেছে শহর। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বর্ষণের পূর্বভাস দেওয়া হয়েছে। আগামী চারদিন শহরে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বর্ষার শুরু থেকেই দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু তেমন সক্রিয় হয়নি। যার জেরে বর্ষার তেমন বর্ষণ দেখা যায়নি। উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভরী বর্ষণ হয়েছে। তবে রবিবার তাপমাত্রা উর্ধ্বমুখীই থাকবে বলে জানিয়েছে হওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।

কোথায় কোথায় বৃৃষ্টির পূর্বাভাস

কোথায় কোথায় বৃৃষ্টির পূর্বাভাস

আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে মধ্যে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়
বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। এবার প্রথম থেকেই বর্ষায় ঘাটতি দেখা দিয়েছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে বর্ষার দাক্ষিণ্য থাকলেও দক্ষিণবঙ্গে তেমন ভাবে সক্রিয় হয়নি মৌসুমীবায়ু তার জেরে তাপমাত্রার বর্ষাকালেও উর্ধ্বমুখী থেকেছে

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বর্ষার প্রথম থেকেই অতি বর্ষণে ভাসছে উত্তরবঙ্গ। পাহাড়ি এলাকা থেকে শুরু করে একাধিক জেলায় বর্ষার দাপট বেড়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারও বর্ষার পূর্বাভাস রয়েছে। গত কয়েক মাস ধরই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণ হয়েছে। তার জেরে একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+