Weather Update: উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! বুধ-বৃহস্পতিতে দক্ষিণে হাওয়া বদল
Weather Update: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের আর্দ্রতাজনিত অস্বস্তি। আর হবে নাই বা কেন? এই মাসের শুরুতে বর্ষা এসে ইসলামপুরে আটকে যাওয়ার মতোই বর্তমান পরিস্থিতি। দক্ষিণবঙ্গের দশ জেলায় বর্ষার প্রবেশের পরে ফের অপেক্ষার পালা।
আবহাওয়া দফতর মালদহ বাদ দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পরিস্থিতির কিছুটা বদল হতে পারে।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়ে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়।
মঙ্গলবারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে।
বুধবার ও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। আর বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এই পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।
বুধবার ও বৃহস্পতিবার সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের সঙ্গে কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেদে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
- কলকাতার আবহাওয়া
সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রার পরিবর্তন হবে না
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা(ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৬.৮) | ২৭.৪ ( ২৬.৯) |
| বহরমপুর | (৩৫.৪) | ২৭.৬ (২৭.২) |
| বাঁকুড়া | (৩৭.৫) | ২৫.৯ (২৬.৩) |
| বর্ধমান | (৩৬) | ২৭ (২৭) |
| কোচবিহার | (৩৪.৯) | ২৬.৬ ( ২৭.৪) |
| দার্জিলিং | (২১.৬) | ১৮.৮ (১৭.২) |
| কালিম্পং | (২৭) | ২২.৫ (২১.৫) |
| দিঘা | (৩৭.৪) | ২৮.৮ (২৭.৫) |
| কলকাতা | (৩৩) | ২৮ (২৮.৩) |
| দমদম | ( ৩৬.২) | ২৮.৪ (২৮) |
| কৃষ্ণনগর | (৩৪.৪) | ২৭ (২৬.৮) |
| মালদহ | (৩৬.৫) | ২৮ (২৭.৪) |
| মেদিনীপুর | (৩৭.১) | ২৭.৬ (২৮.১) |
| পুরুলিয়া | (৩৫.৩) | ২৫.১ (২৫.১) |
| পানাগড় | (৩৮.৬) | ২৯ (২৮.৩) |
| শ্রীনিকেতন | (৩৬.২) | ২৬.৪ (২৫.৪) |
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications