Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weather Update: আরও শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল! বাংলার ছয় জেলায় লাল আর তিন জেলায় কমলা সতর্কতা

Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। অন্যদিকে ঘূর্ণিঝড় রেমালও স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া দফর রবিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় লাল সতর্কতা, তিন জেলায় কমলা সতর্কতা আর ছয় জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। তবে উত্তরবঙ্গে রবিবারের জন্য তেমন কোনও সতর্কবার্তা নেই।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে, তাপমাত্রা একধাক্কায় ৪-৫ ডিগ্রি হ্রাসের পূর্বাভাস আবহাওয়া দফতরের। যা ইতিমধ্যেই অনুভব হতে শুরু করেছে। তবে এই পরিস্থিতি ঝড়বৃষ্টি যতক্ষণ, ততক্ষণই তাপমাত্রা কম থাকবে। তারপর ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে।

Rain

  • উত্তরবঙ্গ আগামী সাত দিন

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সবকটি জেলাতেই ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কোনও কোনও জায়গায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে।

সোমবারও সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।

মঙ্গলবার ২৮ মে সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার, বৃহ্স্পতিবার, শুক্রবার ও শনিবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে বুধবার ২৯ মে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ হতে পারে ঘন্টা ৭০-৮০ কিমি। শেষ তিন জেলায় ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ১১০-১২০ কিমি। সঙ্গে অতিপ্রবল বৃষ্টি হতে পারে। যে কারণে এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ার কোনও কোনও জায়গায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে এইসব জেলায়।

এদিন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং ভারী বৃষ্টি হতে পারে। যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় ৬০-৭০ কিমি। সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে এই দুই জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় ৫০-৬০ কিমি। সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

  • কলকাতার আবহাওয়া

রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুতের সঙ্গে ঘন্টায় ৭০৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

  • তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা ৪-৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে পরের তিন দিনে তার ফের ৩-৫ ডিগ্রি সেলসিয়ার বৃদ্ধি পেতে পারে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৯.২) ২৭.৪
বহরমপুর (৩৮) ২৭.৪
বাঁকুড়া (৩৮.৮) ২৬.৭
বর্ধমান (৩৮) ২৭
কোচবিহার (৪০.৫) ২৭.৩
দার্জিলিং (২৪.৮) ১৭.২
কালিম্পং (২৯) ২৩.৮
দিঘা (৩৬.৬) ২৫.৫
কলকাতা (৩৭) ২৬.৮
দমদম (৩৭.৫) ২৬.৪
কৃষ্ণনগর (৩৮.২) ২৭
মালদহ (৩৯.৯) ২৮.৬
মেদিনীপুর (৩৮.৪) ২৭.৬
পুরুলিয়া (৩৮.৩) ২৫.১
পানাগড় (৪১.২) ৩০.২
শ্রীনিকেতন (৩৯.৪) ২৭.২
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+