Weather Update: বাংলার আশপাশে ঘূর্ণাবর্তের ঘনঘটা, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস
Weather Update: বৃষ্টি না হওয়ার ফলে ফের একবার অস্বস্তিকর গরমের পরিস্থিতি। আবহাওয়া দফতর জানিয়েছে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা রাঁচি-দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে গিয়েছে।
এই মুহূর্তে ঝাড়খণ্ড ও সন্নিহিত এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে। এছাড়া উত্তর-পূর্ব অসমের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবারের বাকি সময়ে জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে। বৃহস্পতি এবং শুক্রবার আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলির জন্য নেই।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সোমবার বাকি সময়ে এবং মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে সবকটি জেলাতেই। বুধবার ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার কোথাও কোথাও। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে।
- কলকাতার আবহাওয়া
সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর জানিয়েছে, দেশের পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যগুলির বিস্তীর্ণ এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই সপ্তাহ জুড়ে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৩.৬) | ২৫.৯ (২৪.৮) |
| বহরমপুর | (৩৪.৪) | ২৭ (২৭.২) |
| বাঁকুড়া | (৩১) | ২৪.৯ (২৪.৫) |
| বর্ধমান | (৩৩.৪) | ২৬ (২৫) |
| কোচবিহার | (৩২.১) | ২৭ (২৭.২) |
| দার্জিলিং | (২১.৪) | ১৬.৪ (১৬.৫) |
| কালিম্পং | (২৪) | ২২.৩ (২১.৪) |
| দিঘা | (৩২.৯) | ২৭.৮ (২৭.৩) |
| কলকাতা | (৩১.১) | ২৮ (২৭) |
| দমদম | (৩৩) | ২৭.৮ (২৭) |
| কৃষ্ণনগর | (৩১.৪) | ২৬.২ (২৫.২) |
| মালদহ | (৩১.৭) | ২৫.৮ (২৭.২) |
| মেদিনীপুর | (৩৩.৪) | ২৬.৩ (২৫.৭) |
| পুরুলিয়া | (৩২.৩) | ২২.১ (২২.১) |
| পানাগড় | পানাগড় | ২৭.২ (২৭) |
| শ্রীনিকেতন | (৩৩) | ২৫.৬ (২৪.৬) |












Click it and Unblock the Notifications