Weather Update: তাপপ্রবাহের মধ্যেই আবহাওয়ায় পরিবর্তনের পূর্বাভাস! এই সপ্তাহেই ভারী বৃষ্টি পেতে চলেছে বাংলা
রাজ্য জুড়ে তাপপ্রবাহ (Heat Wave) আর আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যেই স্বস্তির খবর দিল আবহাওয়া (Weather Update) দফতর। এই সপ্তাহেই রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টির (Rain) সম্ভাবনা। তবে তা কোনওভাবেই দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে নয়। কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
এই মুহূর্তে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যে কারণে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টি শুরু হলেও তা এই মায়ানমার উপকূলে গিয়ে আটকে পড়েছে। অন্যদিকে ছত্তিশগড়ের দক্ষিণ এবং সংলগ্ন এলাকার ওপরে থাকা ঘূর্ণাবর্তটির শক্তি কমেছে।

আবহাওয়া (Weather Update) দফতর জানিয়েছে এদিন এবং বৃহস্পতিবার দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের (Weat Wave) মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হতে পারে।
রবিবার নাগাদ উল্লিখিত পাঁচ জেলারই কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা রবিবার বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টিতে ভিজতে পারে। সপ্তাহের বাকি দিনগুলিতে এই তিন জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আর রবিবার নাগাদ এই তিন জেলা ছাড়াও হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সপ্তাহভর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপপ্রবাহ চললেও রবিবারে গিয়েই একমাত্র কিছুটা স্বস্তি মিলতে পারে। কেননা ওইদিন শুধুমাত্র পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমারে তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া (Weather Update) দফতর এখনও পশ্চিমবঙ্গে কবে বর্ষার বৃষ্টি (Rain) শুরু হবে তা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারেনি। তবে রাজ্যে বর্ষার বৃষ্টি (South West Monsoon) সাধারণভাবে শুরু হয় উত্তরবঙ্গে। তারপরে তা দক্ষিণবঙ্গে প্রবেশ করে। রবিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে, তা কোনও ভাবেই বর্ষার বৃষ্টি নয়।
আরব সাগরে ঘূর্ণিঝড়ের রেশ কাটলে ধীরে ধীরে কেরলে বর্ষা প্রবেশের আশা করছে আবহাওয়া দফতর। তারপর কবে বাংলায় বর্ষা প্রবেশ করে এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications