২৪ ঘণ্টায় আবহাওয়ার চমক! বাড়বে গরম না নামবে শীত, দক্ষিণবঙ্গে কী বলছে পূর্বাভাস?
বঙ্গোপসাগরের বুকে আবারও জন্ম নিয়েছে নতুন ঘূর্ণিঝড় দিতওয়া। শ্রীলঙ্কার উপকূল ছুঁয়ে এটি ধীরে ধীরে এগোচ্ছে পণ্ডিচেরীর দিকে। তবে স্বস্তির খবর আবহাওয়া দপ্তরের স্পষ্ট বার্তা, এই ঘূর্ণিঝড়ের তেমন কোনও প্রত্যক্ষ প্রভাব পড়বে না বাংলায়।
তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদলের ইঙ্গিত মিলছে। বাড়তে পারে রাতের উষ্ণতা, কমবে শীতের মিষ্টি আমেজ। শীত এল বলে কিন্তু আসেওনি! নভেম্বর শেষ হতে চললেও শীত যেন একটু লাজুক ভূমিকা নিয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে আপাতত কাঁপানো শীতের জন্য অপেক্ষা বাড়ছে আরও কয়েকদিন।

সপ্তাহান্তে তাপমাত্রা আরও খানিক উঠবে বলে আশঙ্কা। কোথাও কোথাও স্বাভাবিকের কাছাকাছি পৌঁছে যেতে পারে রাতের পারদ।
সোমবার থেকে টানা তিন দিন তাপমাত্রায় বিশেষ কোনও ওঠানামা হবে না।
এদিকে, রাজ্যের কোথাও এখনই বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া থাকবে সম্পূর্ণ শুষ্ক।
আগামী দু'তিন দিনে দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশা মাথাচাড়া দেবে বলে পূর্বাভাস। ভোরের দিকে কুয়াশার ঘনত্ব বেশি থাকবে, বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে। যদিও কুয়াশা নিয়ে কোনও সতর্কতা নেই, আজ ও আগামীকাল দুদিনই কুয়াশার দাপট বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
ডিসেম্বরে মিলবে শীতের পূর্ণ স্বাদ
হাওয়া অফিসের অনুমান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যে শুরু হবে শীতের আসল আমেজ।
তাই এখনই সোয়েটার কম্বল বের না করলেও চলবে, তবে অপেক্ষার পালা আর বেশি দিন নয়।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও












Click it and Unblock the Notifications