নিম্নচাপের দুর্যোগ কাটছে দুর্গাপুজোর ওপর থেকে! মহাসপ্তমীতে আবহাওয়ার রিপোর্টে বড় বার্তা
নিম্নচাপের দুর্যোগ কাটছে দুর্গাপুজোর ওপর থেকে! মহাসপ্তমীতে আবহাওয়ার রিপোর্টে বড় বার্তা
শেষমেশ রোদ ফুটছে! শরতের চেনা নীল আকাশ নিয়ে মা দুর্গতিনাশিনীর পুজোয় এবার নিম্নচাপের দুর্যোগ কাটার বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যে নিম্নচাপ (Depression)সপ্তমী থেকে রাজ্যকে ভাসাতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল, তার গতিবিধি নিয়ে আবহাওয়ার রিপোর্ট (weather report) কী বলছে দেকে নেওয়া যাক।

সপ্তমীতে এলো সুখবর
শহরের মন ভালো ছিল না। একদিকে করোনার কাঁটা, অন্যদিকে বৃষ্টির দাপটের পূর্বাভাস, সবমিলিয়ে পুজো মুখর কলকাতা মনমরা হয়েছিল। তবে সপ্তমীতে সুখবর দিল রাজ্যের আবহাওয়া দফতর। আবহাওয়ার রিপোর্টে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাব আর এ রাজ্যে প্রবলভাবে পড়বে না।

নিম্নচাপের গতিবিধি
এর আগে, জানানো হয়েছিল আগাী ২৪ ঘণ্টায় নিম্নচাপের গতিবিধি ক্রমেই পোক্ত হবে। আরও শক্তিশালী হবে নিম্নচাপ। আর তার জেরে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এরপর এদিন আবহাওয়া দফতর জানিয়েছে ধীরে ধীরে সাগরের জমাট বাঁধা নিম্নচাপ বাংলাদেশের দিকে সরে যেতে শুরু করেছে।

দক্ষিণবঙ্গে বর্ষণ থাকবে!
তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বর্ষণ হতে পারে বলেও আশঙ্কা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর আগে জানানো হয়, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় বৃষ্টি হতে পারে। আবহাওয়ার বুলেটিন বলছে জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৎসজীবীদের উদ্দেশে বার্তা
এদিকে, সাগরে নিম্নচাপের প্রভাব থাকতে পারে বলে আশঙ্কা। ফলে বঙ্গোপসাগরে মাছ ধরা থেকে মৎসজীবীদের বারণ করা হয়েছে। আবহাওয়ার উন্নতির বার্তা দিলে, আলিপুর জানিয়েছে মৎসজীবীদের জন্য আগের বার্তাই কার্যকর রয়েছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের












Click it and Unblock the Notifications