বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গেই ভ্যাপসা গরম আসন্ন ইলিশের মরশুমে! বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গেই ভ্যাপসা গরম আসন্ন ইলিশের মরশুমে! বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

একদিকে জমা জলের মাঝে অসহ্য জলযন্ত্রণা। অন্যদিকে, মেঘলা আকাশের মুখ ভারের সঙ্গে সঙ্গেই বাংলার বিভিন্ন প্রান্তে ভ্যাপসা গরম এবার ইলিশের মরশুমের সপ্তাহান্তের মজাকে নষ্ট করতে পারে! এমনই ইঙ্গিত রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। এদিকে, দিল্লিতে যমুনার জলস্তর ক্রমেই বাড়তে থাকায় রীতিমতো উদ্বেগ শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলার আবহাওয়ার পূর্বাভাস দেখে নেওয়া যাক একনজরে।

উত্তরবঙ্গের বৃষ্টি চিত্র

উত্তরবঙ্গের বৃষ্টি চিত্র

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে, ২ অগাস্ট সোমবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। যার জেরে জেলাগুলিতে আগামী ৩ থেকে ৪ দিনে তাপমাত্রার পারদ নামতে পারে। সেক্ষেত্রে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। বাকি তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

২ অগাস্ট সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টি বা অতিভারী বর্ষণের পূর্বাভাস নেই। তবে আকাশের মুখ একাধিক জায়গায় ভার থাকতে চলেছে। সব জেলারও কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বাড়ছে নদীর জল

বাড়ছে নদীর জল

আবহাওয়ার পূর্বাভাসে জানা গিয়েছে বেশ কয়েকটি নদীর জল দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করে দিয়েছে। এছাড়াও আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে না। তাই মাধে আকাশের মুখ একই রকম ভার হয়ে থাকবে। এদিকে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই সপ্তাহান্তে।

বৃষ্টির সঙ্গে ভ্যাপসা গরম

বৃষ্টির সঙ্গে ভ্যাপসা গরম

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাংলার দক্ষিণপ্রান্ত জুড়ে আপাতত গরমের হাত থেকে রেহাই পাবেন না কেউই। মেঘলা আকাশ ভ্যাপসা গরম নিয়েই বাংলার দক্ষিণে হাজির হবে। এদিকে ইলিশের মরশুম বর্ষায় সপ্তাহান্তে জলযন্ত্রণার মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহ থেকে কমতে পারে বর্ষণ।

বিপদসীমায় যমুনা

বিপদসীমায় যমুনা

এদিকে, উত্তরভারত জুড়ে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। যার জেরে বিপদ সীমার কাছাকাছি রয়েছে সেখানের বহু নদী। দিল্লিতে প্রবল বর্ষণের মধ্যে বাড়ছে যমুনার জলস্তর। বিপদসীমার কাছাকাছি এসেছে সেখানের জল। এদিন সকালে যমুনার জল বিপদসীমা ২০৫.৩৩ মিটারের কাছাকাছি এসে ২.৫.৩০ মিটারে থেমেছে। ফলে আতঙ্ক থেকেই যাচ্ছে।

নিম্নচাপের গতি কোনদিকে?

নিম্নচাপের গতি কোনদিকে?

জানা গিয়েছে, নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গই শুধু নয় , তা ঘুরপাক খাচ্ছে পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়খন্ডের ওপরে। আপাতত তা বিহারের দক্ষিণে ও উত্তর প্রদেশের দক্ষিণপ্রান্ত বরাবর এগিয়ে যাচ্ছে। ফলে মধ্য ও উত্তর ভারতের একাংশে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের গঙ্গানগর থেকে উত্তরপ্রদেশ ও গয়া হয়ে তা বিস্তৃ হতে শুরু করেছে। এই মৌসুমী অক্ষরেখা নিম্নচাপ কেন্দ্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

প্রবল বর্ষণের পূর্বাভাস

প্রবল বর্ষণের পূর্বাভাস

এদিকে, গভীর নিম্নচাপ দেশে বর্ষার প্রারম্ভকে রীতিমতো উস্কানি দিচ্ছে । আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ৩১ জুলাই থেকে ১ অগাস্টের মধ্যে ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, ও পূর্ব উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। সঙ্গে বৃষ্টিস্নাত হতে পারে পূর্ব রাজস্থানও। গভীর নিম্নচাপের জেরে কার্যত উত্তর এ মধ্যভারত আগামী ৪ দিন প্রবল বর্ষণের মধ্যে থাকবে বলে জানা গিয়েছে।

দিল্লিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস

দিল্লিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস

এদিকে, আইএমডি জানিয়েছে, দিল্লির বুকে প্রবল ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই দিক থেকে যমুনার জলস্তর বৃদ্ধি রীতিমতে আতঙ্কে ফেলেছে দিল্লিবাসীকে। এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারত ও তার বিভিন্ন জায়গায় আগামী ৪ অগাস্ট পর্যন্ত প্রবল বর্ষণ হতে পারে বলে জানানো হয়। উত্তরাখন্জ হরিয়ানায় ৪ অগাস্ট পর্যন্ত, হিমাচল প্রদেশে ২ অগাস্ট পর্যন্ত, পাঞ্জাবে ১ অগাস্ট পর্যন্ত প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৫.১

বালুরঘাট ২৬.৩

বাঁকুড়া ২৫.০

ব্যারাকপুর ২৬.৪

বহরমপুর ২৫

বর্ধমান ২৫.৪

ক্যানিং ২৫

দার্জিলিং ১৬.৪

দীঘা ২৭.০

হলদিয়া ২৭.৪

কৃষ্ণনগর ২৬.৬

মালদা ২৭.৭

পানাগড় ২৬.৫

পুরুলিয়া ২৪.১

শ্রীনিকেতন ২৫.৬

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ৩০.১

বালুরঘাট ৩১.১

বাঁকুড়া ৩০

বহরমপুর ৩৫.০

কন্টাই ৩২

কোচবিহার ৩২.৬

দার্জিলিং ১৯.০

ডয়মন্ডহারবার ৩২.২

কালিম্পং ২১

কৃষ্ণনগর ৩৪.২

পুরুলিয়া ২৯.৫

শ্রীনিকেতন ৩২

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতায় এদিনও রবিবাসরীয় মেজাজে সারাদিনই মেঘলা আকাশ থাকবে বলে জানা গিয়েছে। সঙ্গে কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে বলে জনা গিয়েছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রির আশপাশে থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+