কবে হতে পারে স্বস্তির বৃষ্টি, উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পূর্বাভাস একনজরে
কবে হতে পারে স্বস্তির বৃষ্টি, উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পূর্বাভাস একনজরে
তাপপ্রবাহের মতো পরিস্থিতির জেরে রাজ্যের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা (temperature) বেড়েছে। বুধবার এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office)। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭. ৫ ডিগ্রি সেন্টিগ্রেড। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছাড়াতে পারে ৩৯ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

রাজ্যের ওপর ঘূর্ণাবর্তের অবস্থান
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ুর উত্তর উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় তা হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ রিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি ঝিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ঝোড়ো হাওয়া এবং শিলবৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বেগ ঘন্টায় ৪০-৫০ কিমি হতে পারে। আগামী দুদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী তিনদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায়, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ার কোনও কোনও জায়গায় তাপমাত্রা আরও বাড়বে। পাশাপাশি তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩-০৪০ কিমি বেগে ঝোড়ো হাোয়া বয়ে যেতে পারে। বেশিরভাগ জেলায় আগামী দুদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী তিনদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৪.৪
বালুরঘাট ২৩.২
বাঁকুড়া ২৪.২
ব্যারাকপুর ২৬.৫
বহরমপুর ২৮.৪
বর্ধমান ২৪.৮
ক্যানিং ২৬.৬
কোচবিহার ২৪.৩
দার্জিলিং ১৩.৬
দিঘা ২৬.৯
কলকাতা ২৭.৫
মালদহ ২৭.১
পানাগড় ২৫
পুরুলিয়া ২৩.১
শিলিগুড়ি ২১.৯
শ্রীনিকেতন ২৫.৪












Click it and Unblock the Notifications