আকাশ কালো করে ফের বৃষ্টির দাপুটে ইনিংস আসন্ন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস কী বলছে

১৪ মে পশ্চিমবঙ্গে আবহাওয়াতে ফের একবার ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। এমনই দাবি করা হয়েছে আবহাওয়ার রিপোর্টে। বৃহস্পতিবারেও ভিজেছে বাংলার একাধিক জায়গা। এরপর আবার শুক্রবারেও রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তামপাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস ছিল। এরপর শুক্রবার পরিস্থিতি কোনদিকে যাচ্ছে, দেখা যাক।

শহর জুড়ে বৃষ্টি অবিরাম

শহর জুড়ে বৃষ্টি অবিরাম

শহর কলকাতার এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় এদিন দুপুর নামতেই বৃষ্টিপাত শুরু হবে। শুধু বৃষ্টিই নয়, পিচের অপর দিকে থাকবে ঝোড়ো হাওয়া। ফলে ফের একবার আকাশ কালো করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা তথা শহর কলকাতাতে এদিন বর্ষণ দেখা যাবে। ইতিমধ্যেই আবহাওয়ার পূর্বাভাস ছিল যে মে মাসের বাকি অংশেও প্রবল ঝড় বৃষ্টির দাপট থাকবে। সেই পূর্বাভাস কার্যত মিলে যেতে শুরু করেছে।

 বহু জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়!

বহু জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়!

আবহাওয়ার রিপোর্ট বলছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। আবহাওয়া দফতর জানিয়েছে আজ,দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ বহু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে নাগাড়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। ঝড়ের গতি ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকবে বলে জানানো হয়েছে। এছাড়াও মালদা , দুই দিনাজপুর, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিংয়ে একইভাবে ঝড় আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

একদিকে সাইক্লোন অন্যদিকে নিম্নচাপের অক্ষরেখা

একদিকে সাইক্লোন অন্যদিকে নিম্নচাপের অক্ষরেখা

প্রসঙ্গত, ২০২১ সালের প্রথম সাইক্লোন এই সপ্তাহের শেষেই আছড়ে পড়তে চলেছে ভারতের পশ্চিমপ্রান্তে। কেরল থেকে গুজরাত পর্যন্ত এর সতর্কতা জারি হয়েছে। এদিকে, পাঞ্জাব থেকে সিকিম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যার জেরে হরিয়ানা, বিহার, উত্তরপ্রদেশ, সহ বাংলার উত্তরসীমানা দিয়ে এই অক্ষরেখা বয়ে গিয়েছে। এর প্রভাবে বায়ুমন্ডলে প্রবল জলীয় বাষ্প ঢুকছে। যার দেরে শনিবার পর্যন্ত পূর্ব ও উত্তরপূর্বের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ৩১.১
বাগাটি ৩৪.০
বালুরঘাট ৩১.০
বহরমপুর ৩৭.৬
ব্যারাকপুর ৩২.১
বর্ধমান ৩৬.৮
কোচবিহার ৩০.৫
দার্জিলিং ১৭.১
দমদম ৩২.৮
মালদা ৩০.৫
পুরুলিয়া ৩০.৭
শ্রীনিকেতন ৩১.৪

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+