উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গের পরিস্থিতি কতটা খারাপ হবে, কী বলছে হাওয়া অফিস
কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় সারারাত বৃষ্টি। মৌসুমী অক্ষরেখা দক্ষিণ দিকে সরে যাওয়াতেই এই বৃষ্টি বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলতে থাকবে বলে জানানো হয়
কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় সারারাত বৃষ্টি। মৌসুমী অক্ষরেখা দক্ষিণ দিকে সরে যাওয়াতেই এই বৃষ্টি বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলতে থাকবে বলে জানানো হয়েছে। কলকাতায় মেঘলা আকাশ থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

সক্রিয় মৌসুমী অক্ষরেখা
হিমালয় সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। আগামী কয়েকদিন মৌসুমী অক্ষরেখার অবস্থানের কোনও বদল হবে না বলে জানানো হয়েছে। অন্যদিকে স্থলভাগে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে সাগর থেকে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের ৫ জেলায়। বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। পরবর্তী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন ৫ জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও, তা আস্তে আস্তে কমতে থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টার দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৪.৭
বাঁকুড়া ২৫.৬
ব্যারাকপুর ২৩.৯
বহরমপুর ২৫.৬
বর্ধমান ২৪
ক্যানিং ২৪.৪
কোচবিহার ২৬.১
দার্জিলিং ১৬.৪
দিঘা ২৬.৭
কলকাতা ২৪.৩
মালদহ ২৫.৮
পুরুলিয়া ২৪.৬
শিলিগুড়ি ২৫.৭
শ্রীনিকেতন ২৪.১












Click it and Unblock the Notifications