এবার দেশের ১৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর-এর তৃতীয় পর্যায় শুরু, ঘোষণা নির্বাচন কমিশনের

নির্বাচন কমিশন বৃহস্পতিবার ১৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) কর্মসূচির তৃতীয় পর্যায় ঘোষণা করেছে। কমিশন জানিয়েছে, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এর আওতায় পড়বে না।

নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা ১৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে SIR পরিচালনার নির্দেশ দিয়েছে। এই তৃতীয় পর্যায়ের মাধ্যমে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ছাড়া দেশের অন্যান্য সব প্রদেশে ভোটার তালিকা সংশোধিত হবে। এই তিন অঞ্চলে দ্বিতীয় পর্যায়ের আদমশুমারি ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের SIR সময়সূচি পরে ঘোষণা করা হবে।

কমিশন আরও জানায়, SIR-এর প্রথম দুই ধাপে ১৩টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ৫৯ কোটি ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়। এই প্রক্রিয়ায় ৬.৩ লক্ষ BLO এবং রাজনৈতিক দলগুলির ৯.২ লক্ষ BLA বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন।

তৃতীয় পর্যায়ের SIR চলাকালীন ৩.৯৪ লক্ষের বেশি বুথ লেভেল অফিসার (BLOs) বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকাভুক্তির কাজ করবেন। এই পর্বে রাজনৈতিক দলগুলির মনোনীত ৩.৪২ লক্ষ বুথ লেভেল এজেন্ট (BLAs) ৩৬.৭৩ কোটি ভোটারের কাছে পৌঁছতে সাহায্য করবেন।

এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখগুলি হল- ওড়িশা, মিজোরাম, সিকিম, মণিপুর (০৬.০৯.২০২৬); দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ (১১.০৯.২০২৬); উত্তরাখণ্ড (১৫.০৯.২০২৬); অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড় (২২.০৯.২০২৬); তেলঙ্গানা, পাঞ্জাব (০১.১০.২০২৬); কর্ণাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লি (০৭.১০.২০২৬); নাগাল্যান্ড (২২.১১.২০২৬) এবং ত্রিপুরা (২৩.১২.২০২৬)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+