আইনজীবী হিসাবে মমতা কি আদৌও আদালতে সওয়াল করতে পারেন? তথ্য তলব বার কাউন্সিল অফ ইন্ডিয়ার

ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত একটি মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে আইনজীবীর পোশাকে দেখা গিয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর এই উপস্থিতির পরই বার কাউন্সিল অফ ইন্ডিয়া (BCI) বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে এবং বিস্তারিত তথ্য তলব করেছে।

বার কাউন্সিল অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে (WBCI) একটি নির্দেশিকা পাঠিয়েছে, যেখানে মমতার আইনজীবী হিসেবে রেজিস্ট্রেশনের বর্তমান অবস্থা জানতে চাওয়া হয়েছে। তাঁর প্র্যাকটিসের অধিকার এবং অতীতে সওয়াল করা নিয়ে কোনও স্থগিতাদেশ ছিল কিনা, তাও যাচাই করতে চেয়েছে কাউন্সিলI চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১১ থেকে ২০২৬ সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। সাংবিধানিক পদে থাকাকালীন তিনি স্বেচ্ছায় আইন পেশা থেকে বিরতি নিয়েছিলেন কিনা, সেই সংক্রান্ত নথিও তলব করা হয়েছে।

শনিবারের মধ্যে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে এই সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার এনরোলমেন্ট নম্বর, তিনি কবে আইনজীবী হিসেবে নথিভুক্ত হন, বর্তমানে তাঁর নাম রাজ্য তালিকায় রয়েছে কিনা। এছাড়া, মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি প্র্যাকটিস স্থগিত রাখার বা পরে পুনরায় শুরুর জন্য কোনও আবেদন করেছিলেন কিনা, এবং তাঁর সার্টিফিকেট অফ প্র্যাকটিস সক্রিয় নাকি স্থগিত, তা জানতে চাওয়া হয়েছে।

বার কাউন্সিল অফ ইন্ডিয়া নির্দেশ দিয়েছে, সমস্ত তথ্য সরকারি নথির ভিত্তিতে জমা দিতে হবে। স্টেট রোল, এনরোলমেন্ট রেজিস্টার, প্র্যাকটিস সংক্রান্ত নথি, ইনওয়ার্ড রেজিস্টার, ফাইল নোটিং ও সংশ্লিষ্ট সমস্ত সরকারি রেকর্ডের কপি চাওয়া হয়েছে। বার কাউন্সিল আরও স্পষ্ট জানিয়েছে, মূল নথি যেভাবে আছে, সেভাবেই রাখতে হবে। কোনও সংশোধন, ওভাররাইটিং বা পরিবর্তন করা যাবে না। করলে বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে আগে থেকে জানাতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+