বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, ভোর থেকে জেলায় জেলায় বৃষ্টি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গ (North Bengal) ও দক্ষিণবঙ্গের (South Bengal) কোথাও আপাতত ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া (Weather) দফতরের তরফে। একদিকে যেমন

উত্তরবঙ্গ (North Bengal) ও দক্ষিণবঙ্গের (South Bengal) কোথাও আপাতত ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া (Weather) দফতরের তরফে। একদিকে যেমন মৌসুমী অক্ষরেখা (Monsoon Trough) দক্ষিণমুখী হওয়ার সম্ভাবনা অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ (Low Pressure) তৈরির সম্ভাবনাও রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৮ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলারও কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা ঘন্টা অর্থাৎ ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ভোর রাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদের মতো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। সাধারণভাবে জেলাগুলিতে আকাশ মেঘলা। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে।

কলকাতায় মেঘলা আকাশ, হাল্কা বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় মেঘলা আকাশ, হাল্কা বৃষ্টির সম্ভাবনা

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত

মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত

আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিম থেকে পূর্ব দিকে মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, হিসার, হারদই, গোরক্ষপুর, দ্বারভাঙ্গা, জলপাইগুড়ি, জোরহাট হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ স্বাভাবিক অবস্থানে থাকলেও পূর্বদিকের অংশ স্বাভাবিকের থেকে উত্তরে রয়েছে। তবে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে তা দক্ষিণ দিকে সরবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে ৭ সেপ্টেম্বরের আশপাশের সময়ে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। যার প্রভাবে তার পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে পশ্চিম মঘ্য বঙ্গোপসাগরে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬.৬)
বহরমপুর (২৬.৪)
বাঁকুড়া (২৫.৯)
বর্ধমান (২৫)
কোচবিহার (২৫.২)
দার্জিলিং ( ১৬.২)
দিঘা (২৮.১)
কলকাতা (২৮.৫)
দমদম (২৭.৬)
কৃষ্ণনগর (২৭.৬)
মালদহ (২৬.৩)
মেদিনীপুর (২৭)
শিলিগুড়ি (২৭.৫)
শ্রীনিকেতন (২৬.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+