Weather News: ঘূর্ণাবর্তের প্রভাবে ৪ জেলায় বৃষ্টি, ৩-৪ দিনে আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে বাংলার পরিস্থিতি
শীতের শেষ। এবার তাপমাত্রা দ্রুত বৃদ্ধির পালা। আবহাওয়া দফতর তেমনটাই পূর্বাভাস দিয়েছে। বসন্ত যে এসে গিয়েছে তা আবহাওয়া থেকেই পরিষ্কার
এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত ছত্তিশগড়ের ওপরে অবস্থান করছে। দক্ষিণবঙ্গের দুটি জেলার কোনও কোনও জায়গায় ইতিমধ্যেই হাল্কা বৃষ্টি হয়েছে। বাকি দুটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে রোদ উঠবে এবং দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী ৩-৪ দিনের মধ্যে তাপমাত্রা ৫ ডিগ্রির মতো বাড়তে পারে। আর শীত রাজ্য থেকে বিদায় নিয়েছে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৯ ফেব্রুয়ারি রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। তবে আগামী দিন পাঁচেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে আবহাওয়া দফতরার পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি রবিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও হাল্কা বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ। আগামী দিন চারেকে কলকাতার ন্যূনতম তাপমাত্রা ২১-২২-এর আশপাশে থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৫.৫
বহরমপুর ১৪
বাঁকুড়া ১৭.২
বর্ধমান ১৮
কোচবিহার ১৪.২
দার্জিলিং ৯.৫
কালিম্পং ১২
দিঘা ১৯.৬
কলকাতা ২১.৫
দমদম ২১.৭
কৃষ্ণনগর ১৫.৬
মালদহ ১৮.৯
মেদিনীপুর ২০.৬
শিলিগুড়ি ১৫.৮
শ্রীনিকেতন ১৬
সুন্দরবন ১৭

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৯.৯
বহরমপুর ৩০.৬
বাঁকুড়া ৩১.১
বর্ধমান ৩০.৬
কোচবিহার ২৯.৪
দার্জিলিং ১৮.৪
কালিম্পং ২২.৫
দিঘা ২৮.৮
কলকাতা ২৭.৮
দমদম ২৯
কৃষ্ণনগর ২৯.৬
মালদহ ৩০.২
মেদিনীপুর ২৮.৭
শিলিগুড়ি ৩২.৫
শ্রীনিকেতন ২৯.৮
সুন্দরবন ১৭












Click it and Unblock the Notifications