Weather News: একধাক্কায় তাপমাত্রা নামল ৩ ডিগ্রির বেশি! শীতের নতুন স্পেলে একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
রাজ্য জুড়ে ফের শীতের আমেজ। বইছে উত্তরে হাওয়া। এদিন থেকে শুরু হয়েছে শীতের নতুন স্পেল। আগামী কয়েকদিন এই আবহাওয়া বজায় থাকবে।
সকাল থেকে আকাশ পরিষ্কার এবং রাজ্য জুড়েই ফের শীতের আমেজ। এদিন সকালে কলকাতা-সহ আশপাশের এলাকায় বুধবারের তুলনায় তাপমাত্রা নেমেছে প্রায় সাড়ে তিন ডিগ্রির মতো। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই উত্তরে হাওয়ার দাপট। তবে বাকি আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।
এদিন সকালে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কুয়াশার দাপট দেখা গিয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৪ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে এর পরের ২ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৪ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে এর পরের দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘন্টায় তাপমাত্রা নেমেছে প্রায় সাড়ে তিন ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ। আগামী কয়েক দিনে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামার পূর্বাভাস রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১১.৪
বহরমপুর ১৪.২
বাঁকুড়া ১৩.৪
বর্ধমান ১৫.৬
কোচবিহার ১০.৩
দার্জিলিং ৭.২
কালিম্পং ৯.৮
দিঘা ১৫.৫
কলকাতা ১৬.৫
দমদম ১৫.৭
কৃষ্ণনগর ১৪.৪
মালদহ ১৩.৯
মেদিনীপুর ১৫.৫
শিলিগুড়ি ১২.৫
শ্রীনিকেতন ১০.৮
সুন্দরবন ১৬.৫

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩০.৩)
বহরমপুর (২৮)
বাঁকুড়া (৩০.৫)
বর্ধমান
কোচবিহার (২৫.৬)
দার্জিলিং (১৬.৪)
কালিম্পং (২১)
দিঘা (২৮.৯)
কলকাতা (২৭.৪)
দমদম (২৭.৫)
কৃষ্ণনগর (২৮.৮)
মালদহ (২৫.৩)
মেদিনীপুর (৩১.৪)
শিলিগুড়ি (২৫.৮)
শ্রীনিকেতন (২৮.৬)
সুন্দরবন (২৭)












Click it and Unblock the Notifications