Weather news: হোলির আগেই বাড়বে গরমের দাপট, জেনে নিন জেলার আবহাওয়া কেমন থাকবে

হোলির আগেই ৩৫ ডিগ্রিতে চড়বে তাপমাত্রা

তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। গায়ে লাগছে রোদ। তার সঙ্গে ঘাম বাড়ছে। ফুলস্পিডেই ফ্যান চালাতে হচ্ছে। হোলির আগে নাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছে যাবে। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। হোলির আগেই নাকি দক্ষিণবঙ্গ উষ্ণতম দিন পাবে। চড়া রোদে হাসফাস করবেন রাজ্যবাসী। গরমের দাপট আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আসছে উষ্ণতম দিন

আসছে উষ্ণতম দিন

মার্চেই এবার উষ্ণতম দিন পেতে চলেছেন রাজ্যবাসী। হোলির আগেই নাকি শহরের তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছে যাবে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মার্চ মাসেই এবার উষ্ণতম দিন পাবেন রাজ্যবাসী। আবহাওয়া দফতরের এই পূর্বাভাস একেবারেই ভাল খবর যে নয় তাতে কোনও সন্দেহ নেই। তাপমাত্রার পারদ এখনই ৩০ ডিগ্রি পার করে গিয়েছে। আর এক সপ্তাহের মধ্যে আরও চড়বে পারদ।

 দোলে রেকর্ড গরমের পূর্বাভাস

দোলে রেকর্ড গরমের পূর্বাভাস

যদি মনে করেন বেশ হালকা হালকা শীতের আমেজ নিয়ে রঙের উৎসব কাটাবেন। তাহলে ভুল করবেন। দোলে এবার রেকর্ড গরম পড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রোদে গরমে জেরবার হবেন মানুষ। রোদের তেজ এতোটাই থাকবে যে গরমে অনেকেই হয়তো রোদে বেরোতে চাইবেন না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ৩৫ ডিগ্রি তো থাকবেই। তার সঙ্গে চড়া রোদ। ভ্যাপসা গরমে জেরবার দশা হবে রাজ্যবাসীর। শুধু কলকাতা নয় দক্ষিণবঙ্গের জেলাতেও এমনই পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

কলকাতার তাপমাত্রা শুক্রবার দিনের বেলায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত কয়েকদিন ধরেই সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকছে আকাশ। বেলা বাড়লে বাড়ছে রোদের দাপট। যত সময় এগোবে তত তাপমাত্রার পারদ চড়বে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার সঙ্গে ভ্যাপসা গরম অনুভূত হবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান বেশি থাকার কারণে চড়বে তাপমাত্রা।

 জেলায় কেমন থাকবে আবহাওয়া

জেলায় কেমন থাকবে আবহাওয়া

কলকাতার পাশাপাশি জেলা শহরেও তাপমাত্রার পারদ চড়বে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মার্চ মাসের ১০ তারিখের মধ্যে তাপমাত্রা ৩৫ ডিগ্রি পার করে যাবে। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+