Weather news: গরমের দাপট ফের থমকে দেবে দুর্যোগ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস
সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। গতকাল থেকেই গরমের দাপট ফের বেড়েছে রাজ্যে।কিন্তু সেই গরমের দাপট ফের ধাক্কা খেতে চলেছে। রবিবার বিকেল থেকেই নাকি বদলে যাবে আবহাওয়া। দুই বঙ্গের একাধিক জেলায় বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে সিকিমে অকাল তুষারপাত শুরু হয়েছে। তার জেরে পর্যটকরা চরম দুর্ভোগে পড়েছে।

বিকেল থেকেই বদলে যাবে আবহাওয়া
রবিবার বিকেল থেকেই বদলে যাবে আবহাওয়া। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। তার মাঝেই আবহাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার বিকেল থেকেই নাকি মেঘে ঢাকবে আকাশ। কলকাতা সহ দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কাজেই ফের তাপমাত্রার পারদ নামতে পারে। আবারও মনোরকম আবহাওয়া পেতে চলেছে রাজ্যবাসী।

জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস
জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের উপরে নিম্নচাপ অক্ষরেখা থাকায় এই দুর্যোগ বলে জানানো হয়েছে। কলকাতা সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রবিবার বিকেল থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোম-মঙ্গলবার বৃষ্টির দাপট বাড়বে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে বর্ষণ। উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ চলছেই। সেটা আরও কয়েকদিন বাড়বে। তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। এদিকে মালদহ এবং দুই দিনাজপুরেও বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সিকিমে তুষারপাত
বসন্তে যেখানে রডোডেনড্রনের ফুলে ভরে থাকে সিকিম। সেখানে একেবারেই অন্যরকম হয়ে গিয়েছে সিকিমের আবহাওয়া। অকাল তুষারপাত শুরু হয়েছে সিকিমে। তুষারপাতের জেরে পর্যটকরা আটকে পড়েছিলেন সিকিমের একাধিক জায়গায়। সেনাবাহিনী গিয়ে উদ্ধারকাজ চালিয়েছে। আগামী চার থেকে ৫ দিন সিকিমে তুষারপাতের পূর্বাভােসর পাশাপাশি বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে সান্দাকফুতেও চলছে তুষারপাত।












Click it and Unblock the Notifications