Weather News: তীব্র তাপপ্রবাহে দগ্ধ দার্জিলিং! রেকর্ড তাপমাত্রায় হারাল সারা পশ্চিমবঙ্গকে
রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ (Heat Wave)। কোনও কোনও জায়গায় তাপমাত্রা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। সেই পরিস্থিতিতে আবহাওয়া দফতর (Weather News) জানাচ্ছে আপাতত রবিবারের আগে তাপপ্রবাহের হাত থেকে মুক্তি নেই। সেই পরিস্থিতিতে এদিন সর্বোচ্চ তাপমাত্রা দার্জিলিং (Darjeeling)-এ। যা কার্যত সারা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি।
আবহাওয়া দফতরের (Weather News) তরফে আগেই সতর্ক করে বলা হয়েছিল এদিন দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের (Heat Wave) মতো পরিস্থিতি তৈরি হতে পারে। শেষ পর্যন্ত হলও তাই। সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়ায় ৪১.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। এর কাছাকাছি তাপমাত্রা ছিল মালদহ ও রতুয়ায় যথাক্রমে ৪১.৮ (+৬.৭) ও ৪২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতরের (Weather News) দার্জিলিং (Darjeeling) -এ স্টেশন রয়েছে তিনটি। এর মধ্যে দার্জিলিং-এ এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ (+৪.৬) ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস। আর বাগডোগরাতেও (Bagdogra) ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস।
গত তিন দিনে বাগডোগরার তাপমাত্রা (Temperature) ধীরে ধীরে বেড়েছে। সোমবার এই তাপমাত্রা ছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা বৃদ্ধি পেয়ে হয় ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার তা একলাফে পৌঁছে যায় ৪১.৯ ডিগ্রি সেলসিয়াসে।
তাপপ্রবাহের (Heat Wave) কারণে শৈলশহরে পর্যটকদের ভিড় নেই। রাজ্যের বিভিন্ন অংশ থেকে যাঁরা সেখানে গিয়েছিলেন তাঁরাও তাড়াতাড়ি সমতলে নেমে এসেছেন। তাপপ্রবাহের প্রভাব পড়েছে সামগ্রিক জনজীবনে, এমন কী চা-চাষেও।

এদিন উত্তরবঙ্গের (North Bengal) যেসব জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি ওপরে ছিল তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার ৩৭.৫ (+৫.২), কোচবিহার ৩৬.৮ (+৪.৫), জলপাইগুড়ি ৩৮.৬ (+৬), দক্ষিণ দিনাজপুরের মাজিয়ান ৪০.২ (+৫)।
আবহাওয়া দফতরের (Weather News) দেওয়া তথ্য অনুযায়ী, এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যেসব জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি ওপরে ছিল বাঁকুড়া ৪১.৪ (+৪.৪), শ্রীনিকেতন ৪০.৬ (+৪.৩), সিউড়ি ৪০.৪ (+৪.১), বর্ধমান ৪১.৬ (+৫.৯), হুগলির মগরা ৩৯.৮ (+৫.৪), উলুবেড়িয়া ৩৯.৫ (+৫.৯), ঝাড়গ্রাম ৪০ (+৪), দমদম ও ব্যারাকপুর ৪০ (+৪.৩)।
তুলনামূলকভাবে এদিন যেসব জায়গার তাপমাত্রা (Temperature) এদিন কিছুটা কম ছিল তার মধ্যে রয়েছে কলকাতা ৩৮.৭ (+৩.৫), বহরমপুর ৩৯ (+৩.৩), দিঘা ৩৫.৪ (+১.৬), মেদিনীপুর ৩৭.২ (+১.২), সাগর ৩৫ (+২.৬), কলাইকুন্ডা ৩৯.৪ (+৩.৪)।












Click it and Unblock the Notifications