পুজোর আগে আবহাওয়ার খামখেয়ালিপনা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির পূর্বাভাস

পুজোর আগে শুরু হয়েছে আবহাওয়ার (weather) খামখেয়ালিপনা। যা ভাবিয়ে তুলেছে আবহাওয়াবিদদের। আপাতত রাজ্যের পশ্চিমের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, বাকি রাজ্যে তা নেই। ছয় থেকে আটই সেপ্টেম্বরের মধ্যে রাজ্য জুড়

পুজোর আগে শুরু হয়েছে আবহাওয়ার (weather) খামখেয়ালিপনা। যা ভাবিয়ে তুলেছে আবহাওয়াবিদদের। আপাতত রাজ্যের পশ্চিমের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, বাকি রাজ্যে তা নেই। ছয় থেকে আটই সেপ্টেম্বরের মধ্যে রাজ্য জুড়েই বৃষ্টিপাতের (rain) পরিমাণ কিছুটা কমবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

কেমন থাকলে চলছে উত্তরবঙ্গের আবহাওয়া

কেমন থাকলে চলছে উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৭ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলারও কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 দক্ষিণবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা ঘন্টা অর্থাৎ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে বীরভূম-মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের জন্য আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আপাতত জেলাগুলির কোথাও তাপমাত্রার পরিবর্তনেরও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।

পুজোয় আবহাওয়ার ভবিষ্যদ্বাণী এখনই সম্ভব নয়

পুজোয় আবহাওয়ার ভবিষ্যদ্বাণী এখনই সম্ভব নয়

পুজোর এখনও অনেকটা সময় বাকি রয়েছে। সেই কারণে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া এখনই সম্ভব হচ্ছে না আবহাওয়া দফতরের তরফে। আপাতত ঘূর্ণাবর্তের তেমন কোনও সম্ভাবনাও দেখতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি, ভ্যাপসা প্যাচপ্যাচে গরম থেকে আপাতত রেহাই মিলছে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.৬ (২৫.৬)
বহরমপুর ২৬.৪ (২৫.২)
বাঁকুড়া ২৫.৯ (২৪.৭)
বর্ধমান ২৫ (২৪.৬)
কোচবিহার ২৫.২ (২৬.৪)
দার্জিলিং ১৬.২ (১৫.২)
দিঘা ২৮.১ (২৭.৬)
কলকাতা ২৮.৫ (২৭.৬)
দমদম ২৭.৬ (২৭.৫)
কৃষ্ণনগর ২৭.৬ (২৬.৩)
মালদহ ২৬.৩ (২৬.৪)
মেদিনীপুর ২৭ (২৬)
শিলিগুড়ি ২৭.৫ (২৬.৯)
শ্রীনিকেতন ২৬.৬ (২৪.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+