Weather Alert West Bengal: মাত্র ১০ মিনিটের ঝড়ে সব শেষ! আবহাওয়া নিয়ে রইল বড় আপডেট

Weather Alert West Bengal: আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। বৃহস্পতিবার ভোররাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং শহরতলিতে। ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।

ইতিমধ্যে কলকাতা সহ একাধিক জায়গায় জল জমে গিয়েছে। চরম ভোগান্তির মুখে সাধারণ মানুষ। আর এর মধ্যেই আরও বৃষ্টির পূর্বাভাস (Weather Alert West Bengal) দিল আলিপুর হাওয়া অফিস। ফলে আগামী কয়েকদিন আরও ভোগান্তির মধ্যে পড়তে হবে আম-জনতাকে।

Rain

  • Weather Alert West Bengal: বৃষ্টি চলবে আপাতত

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Alert West Bengal) অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তা আরও ঘনীভূত হচ্ছে। আর সেই কারণেই বৃষ্টি হবে আগামী ২৪ ঘণ্টায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। তবে ৬ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। পাশাপাশি কলকাতা-সহ সংলগ্ন এলাকাতেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাতেও।

  • Weather Alert West Bengal: ১০ মিনিটের ঝড়

অন্যদিকে মিনিট দশেকের ঝড়ে লণ্ডভণ্ড ইসলামপুর শহরের কিছু অংশ।
শহরের মূল প্রান্ত নিউটাউন চত্বর অফিস কোয়াটার্স বিল্ডিং ও সিপিডব্লিউডি অফিসের একাধিক গাছ পড়ে গিয়েছে। গাছ পড়েছে শহরের বিভিন্ন অংশেও। এই প্রসঙ্গে ইসলামপুর পুরসভার সেনেটারি ইন্সপেক্টর বাবলু নাথ জানান, মিনিট দশকের এই ঝড়ে শহরের কিছু অংশে গাছ পড়ে গিয়ে বিপত্তি হয়েছে।
তবে পুরসভার পক্ষ থেকে তৎক্ষণাৎ গাছ সরানোর কাজ (Weather Alert West Bengal) শুরু হয়েছে।

  • Weather Alert West Bengal: উত্তরে বৃষ্টির পূর্বাভাস

শুধু তাই নয়, ঝড়ের পর বিদ্যুৎ নেই বেশ কিছু এলাকায়। গাছ পড়ে উপরে গিয়েছে বিদ্যুতের খুটি। যদিও যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাবলু নাথ। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ। এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের (Weather Alert West Bengal) তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+